আখাউড়ায় ভারতীয় কাপড়সহ আটক ৩

প্রথম পাতা » চট্টগ্রাম » আখাউড়ায় ভারতীয় কাপড়সহ আটক ৩
বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪



আখাউড়ায় ভারতীয় কাপড়সহ আটক ৩

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের অভিযানে ভারতীয় থ্রি-পিস ও মাদকদ্রব্য গাঁজাসহ তিন আসামিকে আটক করেছে আখাউড়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম।

এর আগে, গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে আখাউড়া দক্ষিণ ইউনিয়নের কেন্দুয়াই এলাকা থেকে ১৩৮টি ভারতীয় থ্রি-পিসসহ দুইজনকে আটক করা হয়। অন্যদিকে উপজেলার উত্তর ইউনিয়নের খালাজোড়া-আনোয়ারপুর রাস্তা থেকে চার কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, বিজয়নগর উপজেলার কাশিনগর এলাকার জামাল মিয়ার ছেলে শাহিন (২৩), ভারতের পশ্চিম ত্রিপুরার আগরতলা থানার দক্ষিন রামনগর এলাকার রহিম মিয়ার ছেলে রাজিব মিয়া (২৬) ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কাশিপুর এলাকার চান মিয়া ব্যাপারীর মেয়ে রোকসানা (৩৪)।

আখাউড়া থানার ওসি আবুল হাসিম জানান, আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৮:২৪:৩৮   ২৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ
পানির স্তর স্বাভাবিক থাকায় বন্ধ রাখা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী
দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ - সাচিং প্রু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ