বাসভাড়া কমানোর দাবিতে আইনজীবীদের সাথে মতবিনিময়

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাসভাড়া কমানোর দাবিতে আইনজীবীদের সাথে মতবিনিময়
বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪



বাসভাড়া কমানোর দাবিতে আইনজীবীদের সাথে মতবিনিময়

বাসভাড়া ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ৪৫টাকা করা, সিএনজি চালিত সকল বাসের ভাড়া কমানো এবং ছাত্রদের অর্ধেক ভাড়া কার্যকর করার দাবিতে আইনজীবীদের সাথে মতবিনিময় সভা করেছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ বার প্রাঙ্গণে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক রফিউর রাব্বি। সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ বারের সাবেক সভাপতি এড. শাখাওয়াৎ হোসেন, গণতান্ত্রিক আইনজীবী সমিতির জেলা সভাপতি এড. মাহাবুবুর রহমান মাসুম, জেলা বারের সভাপতি এড. হুমায়ুন কবির, জ্যেষ্ঠ সহ সভাপতি এড. আজিজ আল মামুন, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. আওলাদ হোসেন প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, এড. জিয়াউর ইসলাম কাজল, এপিপি এড. মশিউর রহমান শাহীন, এপিপি এড. মোজাম্মেল মল্লিক শিপলু, এড. মো. শাহ আলম, এড. নাসরিন আক্তার, এড. জাহিদুল হক দীপু প্রমুখ।

সভায় আইনজীবীগণ যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস ভাড়া ৪৫ টাকা করা, নারায়ণগঞ্জ থেকে পাগলা-পোস্তগোলা হয়ে ঢাকা, চিটাগাং রোড, সোনারগাঁ পঞ্চমীঘাট, পানাম রুটের সিএনজি চালিত সকল বাসের ভাড়া যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনা, ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর করা এবং নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বিআরটিসি এসি বাসের ভাড়া ৬০ টাকা এবং এই রুটের বেসরকারী সকল এসিবাসের ভাড়া ৬৫ টাকা করার পক্ষে দেন। সভায় সকল বক্তা আগামী ১৫ নভেম্বরের মধ্যে দাবি সমূহ বাস্তবায়নের দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ২২:৪৪:০৮   ৪১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ