সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনে দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনে দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু
বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪



সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনে দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনে দেয়াল ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৬ নভেম্বর) সিদ্ধিরগঞ্জে সাইলোগেট এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম মুরাদ হোসেন (৩৫), সে ভোলা জেলার লালমোহন থানার চর উমেদ গ্রামের আজাহার হোসেনের ছেলে। নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) মর্গে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) আল মামুন তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাইলোগেট এলাকায় এক ভবনে কাজ করার সময় দেয়াল ধসে পড়ে ওই শ্রমিকের উপর। দেয়াল চাপায় শ্রমিকের মৃত্যু হয়। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৪৭:৩২   ৪৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলোকেও নিজের ঘরের মতো পরিষ্কার রাখতে হবে: এমপি খোকন তালুকদার ​
আজ বিশ্ব ট্রমা দিবস
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কৃষিমন্ত্রী
ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখতে ঋণের নিয়মে ছাড় চান জার্মানির মন্ত্রী
হাসপাতালের পরিস্থিতি দেখে অসন্তোষ প্রধানমন্ত্রীর, সময় বেঁধে দিলেন ৭ দিন
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০
জামালপুরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হাসেম গ্রেফতার
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলার উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ