রাজধানীতে বিআরটিসি বাসে আগুন

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজধানীতে বিআরটিসি বাসে আগুন
শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪



রাজধানীতে বিআরটিসি বাসে আগুন

রাজধানীর কুড়িল বিশ্বরোডে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে।

শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে এই আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ দুপুর ১টা ৪০ মিনিটের দিকে আমাদের কাছে সংবাদ আসে রাজধানীর কুড়িল বিশ্বরোডে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন লেগেছে। সংবাদ পাওয়ার পর কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট সেখানে গিয়েছে।

রাশেদ বিন খালিদ আরও বলেন, বাসে কীভাবে আগুন লেগেছে প্রাথমিকভাবে তা আমরা জানতে পারিনি। এ ছাড়া কেউ হতাহত হয়েছে কিনা সেই খবরও এখনও পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৬:২২:৫৬   ২৬১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: পেটের ভেতর ও শরীরে লুকিয়ে আনা ৪৫০০ পিস ইয়াবাসহ আটক ৩
জামালপুরে যৌনপল্লীতে সাড়ে ৬ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার
নারায়ণগঞ্জ থেকে নিখোঁজ সিয়াম ৭ দিন পর ঢাকা থেকে উদ্ধার: পুলিশ জানায় স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন
নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ডিবি অভিযান: বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ১৪০
অবহেলিত-অধিকার বঞ্চিত শিশুদের পুনর্বাসন করাই আমাদের লক্ষ্য: সমাজকল্যাণ মন্ত্রী
স্টার ট্রেক, এক্স-মেন তারকা প্যাট্রিক স্টুয়ার্ট মারা গেছেন
কাউখালীতে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান, চার ব্যবসায়ীকে জরিমানা
প্রধানমন্ত্রীর জাপান সফর ঐতিহাসিক অর্জন : রিজভী
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত শ্রমবাজার ও রেমিট্যান্সে নেতিবাচক প্রভাব ফেলবে— সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির
আরব পাঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সিজদায় লুটিয়ে পড়ল শিশু মায়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ