ভারতে অনুপ্রবেশের সময় শার্শায় তিন নারী আটক

প্রথম পাতা » খুলনা » ভারতে অনুপ্রবেশের সময় শার্শায় তিন নারী আটক
বুধবার, ১৩ নভেম্বর ২০২৪



ভারতে অনুপ্রবেশের সময় শার্শায় তিন নারী আটক

যশোরের শার্শার রুদ্রপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে তিন বাংলাদেশি নারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার (১৩ নভেম্বর) সকালে তাদের আটক করা হয়। এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

আটক তিন নারী হলেন, কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার আব্দুল হাদী এলাকার বাসিন্দা আলম হাওলাদারের মেয়ে শারমিন আক্তার (৫৩), কামরুল হাসানের মেয়ে তানজিলা আক্তার (১৬) ও সানজিদা আক্তার (১৫)। তারা ।

রুদ্রপুর ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার রবিউজজামান জানান, গোপন সংবাদে তারা জানতে পারেন বুধবার সকালে রুদ্রপুর সীমান্ত দিয়ে তিন নারী অবৈধভাবে ভারতে যাবে। এমন সংবাদের ভিত্তিতে রুদ্রপুর ক্যাম্পের বিজিবির একটি দল ওই সীমান্তের কাছাকাছি অবস্থান নেয়। তারা জানতে পারেন তিনজন নারী সীমান্তের মাঠের মধ্যে একটি ডিপ মেশিনের ঘরে অবস্থান করছেন। পরে বিজিবি সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধীনে রুদ্রপুর ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার রবিউজজামান আরও জানান, আটক তিন নারীর বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:০৬:৪৯   ৪০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১
সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন খুলনা রেঞ্জের ডিআইজি
ভারতীয় মাদক ও চোরাই পণ্যসহ কুষ্টিয়ায় যুবক আটক
ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে হবে: আইনমন্ত্রী
গণ-অভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির : রাশেদ খান
গণহত্যার দায় নিয়ে শেখ হাসিনাকে কারাগারে যেতে হবে: আইনমন্ত্রী
জাতীয় সংকটে একসঙ্গে কাজ করলে সমস্যার সমাধান সম্ভব: ডা. শফিকুর রহমান
খুলনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ার প্রত্যয়
আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
খুলনায় চাকরির প্রলোভনে মানবপাচার, দম্পতি গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ