সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯৩ লক্ষাধিক টাকার চোরাই পণ্য জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯৩ লক্ষাধিক টাকার চোরাই পণ্য জব্দ
বুধবার, ১৩ নভেম্বর ২০২৪



সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯৩ লক্ষাধিক টাকার চোরাই পণ্য জব্দ

বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) পৃথক অভিযানে ৯৩ লক্ষাধিক টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে।

মঙ্গলবার সকালে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় শাড়ী- ৭২ পিস, পর্দার কাপড়- ২১৭.৫ মিটার, মোটরসাইকেল- ২টি, রসুন- ১৪,৮৪০ কেজি এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা- ৫টিসহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করে। যার আনুমানিক বাজার মূল্য ৯৩ লাখ ৩১ হাজার ২৫০টাকা।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ‘উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।’

তিনি বলেন, ‘এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ সময়: ১৫:১৪:২৪   ৪৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
৩৮ হাজার পিস ইয়াবা জব্দের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি হবে পুনর্বাসন কাজ - বাণিজ্যমন্ত্রী
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ