প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রাজিলের সেকেন্ড লেডির বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রাজিলের সেকেন্ড লেডির বৈঠক
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪



প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রাজিলের সেকেন্ড লেডির বৈঠক

ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট জেরালদো আলকমিনের স্ত্রী লু আলকমিন আজ বৃহস্পতিবার কপ-২৯ জলবায়ু সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বৈঠকে তারা দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

ব্রাজিলের সেকেন্ড লেডি ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ইউনূসকে নিয়ে রচিত তার লেখা একটি বই প্রধান উপদেষ্টাকে উপহার দেন।

তিনি জানান, অধ্যাপক ইউনূসের কাজ দেখে অনুপ্রাণিত হয়ে তিনি তার বইগুলো অনুবাদ করেছেন এবং সামাজিক ব্যবসার উদ্যোগ চালু করেছেন।

অধ্যাপক ইউনূস বাংলাদেশ এবং দক্ষিণ আমেরিকার বৃহত্তম অর্থনীতির দেশ ব্রাজিলের মধ্যে বাণিজ্য ও সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

বৈঠকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৩৩:৪৫   ৩০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষক নিয়োগে সক্ষমতা ও দায়িত্ববোধকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে : ববি হাজ্জাজ
‘ফেস অব বাংলাদেশ’ খেতাব জিতলেন আফসানা ও আদিত
মৌলবা‌দের ষড়যন্ত্র মোকাবেলায় সাংস্কৃতিক মাধ্যমগুলোকে কাজে লাগানোর আহ্বান
চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে জোরদারে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
সরকারি অর্থের অপচয় রোধে অভ্যন্তরীণ নিরীক্ষাব্যবস্থা শক্তিশালী হচ্ছে
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
নিউমুরিং টার্মিনাল চুক্তিতে বন্দরের সক্ষমতা বৃদ্ধি পাবে : বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ