চট্টগ্রামকে নিয়ে ভারতীয় সাংবাদিকরা মিথ্যাচার করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » চট্টগ্রামকে নিয়ে ভারতীয় সাংবাদিকরা মিথ্যাচার করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪



চট্টগ্রামকে নিয়ে ভারতীয় সাংবাদিকরা মিথ্যাচার করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের পুলিশ বাহিনীতে অবকাঠামো, যানবাহন, আর্থিক সুবিধাদি নিয়ে অনেক সমস্যা আছে জানিয়ে তা সমাধানে কাজ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বরিশালে বিভাগীয় আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা ভারতীয় সাংবাদিকদের বিরুদ্ধে সমালোচনা করে বলেন, ‘চট্টগ্রামকে নিয়ে ভারতীয় সাংবাদিকরা মিথ্যাচার করছে। বাংলাদেশের বিরুদ্ধে অনরবত সংবাদ প্রচার করছে অভিযোগ করে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রশ্নের জবাবে, দেশের পুলিশ বাহিনীর মাঝে যে আস্থার সংকট ছিল, তা কাটিয়ে উঠছে বলেও মন্তব্য করেন তিনি। এসময়, মব জাস্টিসের বিরুদ্ধে মিডিয়াকে ভূমিকা রাখতে এগিয়ে আসার আহ্বান জানান।

দেশের কোথাও নীরব চাঁদাবাজি হলে পুলিশকে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ দেন তিনি। সেইসঙ্গে, কাউকে হয়রানি করতে মামলা করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এর আগে, দুপুর ১২টার দিকে সড়ক পথে বরিশাল সার্কিট হাউসে এসে পৌঁছান তিনি। পরে পুলিশ লাইন্সে গেলে সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টাকে গার্ড অব অনার দেয়া হয়। আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় ৭ম পদাতিক ডিভিশনের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল আজিম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ আবদুল মোমেন, আইজিপি ময়নুল ইসলাম, বিজিবির মহাপরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র‌্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমানসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন বলে জানানো হয়েছে। এছাড়া, বিকেলে কৃষি তথ্য সার্ভিস বরিশাল অঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টার অংশ নেবার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৩৭:৩৩   ৪৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষক নিয়োগে সক্ষমতা ও দায়িত্ববোধকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে : ববি হাজ্জাজ
‘ফেস অব বাংলাদেশ’ খেতাব জিতলেন আফসানা ও আদিত
মৌলবা‌দের ষড়যন্ত্র মোকাবেলায় সাংস্কৃতিক মাধ্যমগুলোকে কাজে লাগানোর আহ্বান
চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে জোরদারে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
সরকারি অর্থের অপচয় রোধে অভ্যন্তরীণ নিরীক্ষাব্যবস্থা শক্তিশালী হচ্ছে
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
নিউমুরিং টার্মিনাল চুক্তিতে বন্দরের সক্ষমতা বৃদ্ধি পাবে : বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ