তারেক রহমানের নির্দেশনায় রাজধানীর গেন্ডারিয়ায় ‘চক্ষু সেবা ক্যাম্প’

প্রথম পাতা » ছবি গ্যালারী » তারেক রহমানের নির্দেশনায় রাজধানীর গেন্ডারিয়ায় ‘চক্ষু সেবা ক্যাম্প’
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪



তারেক রহমানের নির্দেশনায় রাজধানীর গেন্ডারিয়ায় ‘চক্ষু সেবা ক্যাম্প’

রাজধানীতে দ্বিতীয় দিনের মতো ‘বিনা মূল্যে চক্ষু সেবা ক্যাম্প’র আয়োজন করেছে ‘আমরা বিএনপি পরিবার’।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় গত ‘জুলাই-আগস্ট’র গণ-আন্দোলনে চক্ষু হারানো ও চক্ষু ক্ষতিগ্রস্ত এবং নিম্নবিত্ত মানুষের চক্ষু সেবার উদ্দেশ্যে দ্বিতীয় দিনের মতো আজ বৃহস্পতিবার রাজধানীর গেন্ডরিয়ায় খ্যাতিমান চক্ষু বিশেষজ্ঞদের সমন্বয়ে এই ‘বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প’ পরিচালিত হয়।

গেন্ডারিয়া থানার নারিন্দাতে সাদেক হোসেন খোকা খেলার মাঠে বৃহস্পতিবার সকালে আয়োজিত এ ‘চক্ষু সেবা ক্যাম্প’র উদ্বোধন করেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

‘আমরা বিএনপি পরিবার’র আহবায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে এ ‘চক্ষু সেবা ক্যাম্প’র উদ্বোধনের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত।

বিএনপি’র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জনতার মেয়র হিসেবে পরিচিত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক রফিকুল আলম মজনু, বিএনপি নেতা ও বিশিষ্ট চিকিৎসক ডঃ এম এ মুহিত, ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ছাত্রদল নেতা শারিফুল ইসলাম, মশিউর রহমান মোহান ও স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৫৭:২০   ২৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় মারধরের অভিযোগের পরদিন নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ