সালথায় মারধরের অভিযোগের পরদিন নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সালথায় মারধরের অভিযোগের পরদিন নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬



সালথায় মারধরের অভিযোগের পরদিন নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ডালিম বেগম (৪০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রতিবেশীদের মারধর ও হত্যার হুমকির অভিযোগের পরদিন বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ভাওয়াল ইউনিয়নের তুগোলদিয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ডালিম বেগম ওই গ্রামের আব্দুল বেপারীর স্ত্রী। তাঁদের দুই ছেলে সন্তান রয়েছে।
নিহতের স্বামী আব্দুল বেপারীর অভিযোগ, বুধবার প্রতিবেশী কামরুল মোল্লা, আলম মোল্লার ছেলে ইমামুল মোল্লা ও কল্পনা বেগম তাঁর স্ত্রীকে মারধর করেন। এর আগেও প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে ডালিম বেগম মারধরের শিকার হয়েছিলেন। এ নিয়ে স্থানীয়ভাবে সালিশও হয়েছিল। তবে সালিশের পরও বিরোধের সমাধান হয়নি বলে দাবি পরিবারের।

ডালিম বেগমের ভাই সিদ্দিক মোল্লা বলেন, বুধবার তাঁর বোন ফোন করে তাঁকে মারধরের বিষয়টি জানান। এ সময় কামরুল মোল্লা, ইমামুল মোল্লা ও কল্পনা বেগম তাঁকে হত্যার হুমকি দিয়েছেন বলেও বোন তাঁকে জানিয়েছিলেন।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির একটি ঘরের আড়ার সঙ্গে ডালিম বেগমের ঝুলন্ত মরদেহ দেখতে পান তাঁরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তবে ডালিম বেগমের মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি আত্মহত্যা, নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানোর প্রস্তুতি চলছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৪:৪৬:৪৪   ৮ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় মারধরের অভিযোগের পরদিন নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ