রাজধানীতে ১১ হাজার ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজধানীতে ১১ হাজার ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪



রাজধানীতে ১১ হাজার ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার

রাজধানী ঢাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১১ হাজার ৬০ পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রো উত্তর কার্যালয় উপ-পরিচালক শামীম আহম্মেদ বলেন, গতকাল দুপুরে তুরাগের বাউনিয়া এলাকা থেকে ইয়াবা সেবী বুলবুল আহমেদকে ২০পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তার তথ্যের ভিত্তিতে বিমানবন্দর থানাধীন কাওলা এলাকাস্থ সিভিল এভিয়েশন স্টাফ কোয়ার্টার থেকে ইয়াবার খুচরা ব্যবসায়ী সজল আমিনকে ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

খুচরা ব্যবসায়ী সজল আমিনকে ব্যাপক হারে জিজ্ঞাসাবাদ করা হলে তার তথ্যের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর- ৯, বাসা- -৬/এ থেকে পাইকারি ইয়াবা বিক্রেতা হিরণ মিয়াকে ১০০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পাইকারি ব্যবসায়ী হিরণ মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হলে একপর্যায়ে তিনি মূল হোতার তথ্য দিতে রাজি হন।

ইয়াবার পাইকারি ব্যবসায়ী হিরণ মিয়ার তথ্যের ভিত্তিতে গতরাতেই উত্তরা থানাধীন সেক্টর- ০৯, রোড -২ বাসা নম্বর ৩৮ এ ব্যাপক তল্লাশির পর তালাবদ্ধ ড্রয়ার থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ মূলহোতা আবুল হোসেন ওরফে হাসানকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন ধরে কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় উঠতি বয়সের তরুণ তরুণীসহ বিভিন্ন শ্রেণীর লোকজনের কাছে বিক্রি করছিলেন।

অভিযুক্তদের বিরুদ্ধে উত্তরা সার্কেল পরিদর্শক বেলায়েত হোসেন ও উপ পরিদর্শক জেরিন সুলতানা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১৬:২৩:১০   ২৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত
নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান : ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ
বন্দরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১৫
বন্দরে যুবকদের উদ্যোগে সড়কজুড়ে সিসি ক্যামেরা
যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই: মামুন মাহমুদ
একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ