বগুড়ায় সাড়ে ৫০০ বস্তা নকল সার-উপকরণ জব্দ, আটক দুই

প্রথম পাতা » ছবি গ্যালারী » বগুড়ায় সাড়ে ৫০০ বস্তা নকল সার-উপকরণ জব্দ, আটক দুই
রবিবার, ১৭ নভেম্বর ২০২৪



বগুড়ায় সাড়ে ৫০০ বস্তা নকল সার-উপকরণ জব্দ, আটক দুই

কারখানায় বস্তায় বস্তায় রাখা পাথর, মাটি ও সিমেন্ট। যা দিয়ে তৈরি হতো নকল টিএসপি সার ও কীটনাশক। নামি-দামি ব্র্যান্ডের মোড়কে ছড়িয়ে দেয়া হতো বাজারে।

জাতীয় গোয়েন্দা সংস্থার দেয়া তথ্যের ভিত্তিতে, শনিবার (১৬ নভেম্বর) রাতে বগুড়া পৌরশহরের গোদরপাড়ার নামহীন একটি কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। তাদের সহযোগিতা করে সেনাবাহিনী।

এ সময় দেড়শ বস্তা নকল টিএসপি সার, প্রায় ৪০০ বস্তা ভেজাল উপকরণসহ অন্তত ১৭টি কীটনাশক ব্র্যান্ডের নকল মোড়ক জব্দ করা হয়। অভিযান টের পেয়ে কারখানার মালিক গৌতম ও সুলতান পালিয়ে গেলেও আটক করা হয় দুই শ্রমিককে।

বগুড়া জেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা কে এম মনছুর রহমান বলেন, ‘এখানে যে উপকরণগুলো পাওয়া গেছে, এগুলো হচ্ছে মাটি, চুন ও সিমেন্ট। এখানে ফসলের উপকারী কোনো উপকরণ এখানে নেই। নকল সার ও কীটনাশক ব্যবহারে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন।’

বগুড়া জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদমান আকিফ বলেন, ‘অভিযান শেষে নকল সার ও কীটনাশক কারখানাটি সিলগালা করা হয়। কারখানা মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি ভেজালবিরোধী অভিযান চলমান থাকবে।’

বাংলাদেশ সময়: ১১:০৬:১৯   ৩১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আশেক মাহমুদ কলেজের হোস্টেল প্রাঙ্গণ থেকে অজ্ঞাত তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে : রিজভী
দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন সমাজকল্যাণমন্ত্রী
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী
ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান হুইপ দুলুর
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন : গণপূর্তমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ