পররাষ্ট্র সচিবের সঙ্গে অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » পররাষ্ট্র সচিবের সঙ্গে অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সোমবার, ১৮ নভেম্বর ২০২৪



পররাষ্ট্র সচিবের সঙ্গে অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্যাথারিনা ওয়েজার। তারা দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে আলোচনা করেন।

রোববার (১৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিবের দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বৈশ্বিক ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তারা দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে বিদ্যমান সম্পৃক্ততার বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

পররাষ্ট্র সচিব অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার ও সংস্কার উদ্যোগের কথা তুলে ধরেন। জসীম উদ্দিন অস্ট্রিয়ায় উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা ভিসা সংক্রান্ত সমস্যার কথা রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের ভিসা দেওয়ার বিষয়ে বিকল্প উপায় খোঁজার পরামর্শ দেন। রাষ্ট্রদূত অস্ট্রিয়ান কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করবেন বলে আশ্বাস দেন।

উভয়পক্ষ বৈধ অভিবাসন এবং বাণিজ্য ও বিনিয়োগকে উন্নীত করার জন্য দ্বিপাক্ষিক কর্মযজ্ঞ দ্রুত সম্পন্ন হওয়ার বিষয়ে আশা প্রকাশ করেন। তারা সংস্কৃতিতে সহযোগিতা, বহুপাক্ষিক ফোরাম এবং নিয়মিত রাজনৈতিক আলোচনার বিষয়ে মতবিনিময় করেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৯:৫৪   ২৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কালকিনিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, শতভাগ বৃত্তি অর্জনে এলাকায় আনন্দোচ্ছ্বাস
বরিশালের পথে কালকিনির ভূরঘাটায় জামায়াত আমীরের সংক্ষিপ্ত পথসভা
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন
সমন্বিত উদ্যোগে বন্যা দুর্গতদের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল
‘নজরুল ভিলেজ’-এর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী
শেরপুর পৌরসভার উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি
দক্ষ মানবসম্পদ গঠনে স্কিল আইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ডেপুটি স্পিকার
১০৪তম আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও চারাগাছ বিতরণ
চীনের সঙ্গে জিও পলিটিকাল ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে : মির্জা ফখরুল
ভূ-রাজনীতি নয়, অর্থনীতিই বাংলাদেশের বৈদেশিক নীতির মূল ভিত্তি : তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ