দুর্গম পাহাড়ে কেএনএফের আস্তানায় অভিযান, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

প্রথম পাতা » চট্টগ্রাম » দুর্গম পাহাড়ে কেএনএফের আস্তানায় অভিযান, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
সোমবার, ১৮ নভেম্বর ২০২৪



দুর্গম পাহাড়ে কেএনএফের আস্তানায় অভিযান, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

বান্দরবানের রুমায় দুর্গম পাহাড়ের সীমান্ত এলাকায় কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিরুদ্ধে অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৭ নভেম্বর) বিকেলে বান্দরবান জেলার রুমা উপজেলার দুর্গম সীমান্তবর্তী হানজুরাই পাড়া এলাকায় ওই অভিযান চালানো হয়।

বিজিবি সূত্র জানায়, কেএনএফের ইউনিফর্মধারী একটি সশস্ত্র দল পাহাড়ি ঝিরি অতিক্রম করে বাংলাদেশ থেকে ভারত সীমান্তে যাচ্ছিল। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দল তাদের দেখতে পেয়ে অভিযান পরিচালনা করে। এ সময় অতর্কিত আক্রমণে কেএনএফ সন্ত্রাসীরা বেকায়দায় পড়ে নিজস্ব অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম রেখে দিকবিদিক পালিয়ে যায়।

পরে তল্লাশি চালিয়ে বিজিবি টহল দল সন্ত্রাসীদের ফেলে যাওয়া অস্ত্র, গোলাবারুদ ও ইউনিফর্মসহ আরও অনেক ব্যবহার্য জিনিসপত্র উদ্ধার করে।

উল্লেখ্য, কেএনএফ সন্ত্রাসী দল বেশ কিছুদিন ধরে বান্দরবান ও এর আশপাশের এলাকায় ব্যাংক ডাকাতিসহ বিভিন্ন প্রকার সশস্ত্র কার্যকলাপ চালাচ্ছিল। তাদের নির্মূলে সীমান্ত এলাকায় বিজিবির সার্বক্ষণিক টহল অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১৮:২০   ২৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ
পানির স্তর স্বাভাবিক থাকায় বন্ধ রাখা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী
দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ - সাচিং প্রু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ