বিজয় দিবসে কোন ধরনের নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিজয় দিবসে কোন ধরনের নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
সোমবার, ১৮ নভেম্বর ২০২৪



বিজয় দিবসে কোন ধরনের নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার (১৮ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজয় দিবস উপলক্ষে নিরাপত্তা সম্পর্কিত একটি সভা শেষে তিনি এই মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, ১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস, এবং এটি যেন শান্তিপূর্ণভাবে উদযাপিত হয় এবং কোনো দুর্ঘটনা না ঘটে, সেই জন্যই আজকের সভা আয়োজন করা হয়েছে। তিনি নিশ্চিত করেন যে, ১৬ ডিসেম্বর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে। এছাড়াও, স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা মানুষের সুবিধার্থে রাস্তায় যানজট কমাতে ট্রাফিক বিভাগ কাজ করবে।

তিনি জানান, ১৬ ডিসেম্বর সব জায়গায় এক রঙের পতাকা উত্তোলন করা হবে এবং এ ব্যাপারে নজর রাখা হবে যাতে কোথাও ভিন্ন রঙের পতাকা টানানো না হয়। এছাড়া গুরুত্বপূর্ণ স্থানে সুন্দরভাবে আলোকসজ্জা করা হবে।

আওয়ামী লীগের পক্ষ থেকে বিজয় দিবসে নাশকতার কোন আশঙ্কা নেই বলে মন্তব্য করেন উপদেষ্টা। তিনি বলেন, ১৬ ডিসেম্বর আমাদের দেশের সবার বিজয়, এটা কোনো একক দলের বা মানুষের নয়, এটি সবার বিজয়।

বাংলাদেশ সময়: ১৭:০১:৪৬   ১৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিমানবাহিনীর ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের উদ্বোধন
প্রবাসী কার্ড নিয়ে সুখবর দিলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী
ক্যারিয়ারের শেষ ইনিংসে হিলির তাণ্ডব, ভারতকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া
ন্যায্য জ্বালানি রূপান্তরে একসঙ্গে কাজ করবে একশনএইড ও বিএসআরইএ
শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর
কমলাপুর স্টেডিয়ামে অব্যবস্থাপনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর ক্ষোভ, দ্রুত সংস্কারের নির্দেশ
মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপদে থাকার আহ্বান প্রতিমন্ত্রী নুরের
কুয়েতে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে সরকার
ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণ, রাজনৈতিক দল নয় - স্বরাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ