দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশকে সহযোগিতার করবে জাপান

প্রথম পাতা » ছবি গ্যালারী » দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশকে সহযোগিতার করবে জাপান
মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪



দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশকে সহযোগিতার করবে জাপান

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন ব্যবস্থাপনায় ঢাকার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন। রাষ্ট্রদূত জাপান ও বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের অভিন্ন চ্যালেঞ্জের কথা উল্লেখ করে কার্যকর জনমুখী প্রস্তুতির গুরুত্ব তুলে ধরেন।

রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে ‘ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট চ্যালেঞ্জেস ফর এশিয়া প্যাসিফিক’ শীর্ষক আন্তর্জাতিক সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এশিয়া প্যাসিফিক অ্যালায়েন্স ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট (অ-পিএডি) এবং কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এই সিম্পোজিয়ামের আয়োজন করে।

জাপানের রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন যে, এই সিম্পোজিয়াম এই অঞ্চলে দুর্যোগ ঝুঁকি হ্রাসে নেটওয়ার্ক শক্তিশালী এবং জ্ঞান বিনিময়কে উৎসাহিত করবে। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলোকে সক্ষমতা বাড়ানোর জন্য আন্তঃসীমান্ত সহযোগিতা বৃদ্ধিতে তাদের প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২১:৫১:১৭   ৩৮১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
জামালপুরে সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
করাচির আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনীতে বাংলাদেশের পণ্যের অংশগ্রহণ
নগরকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ নিহত, আহত ৩
ঝিনাইদহ সদর উপজেলায় সাড়ে ৪ হাজার কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ গ্রিডে, দ্বিতীয় দফায় সরবরাহ শুরু
জাতীয় স্টেডিয়ামের নিরাপত্তায় নতুন পোশাক-সরঞ্জাম পেলেন কর্মীরা
১৬ ডিসেম্বর চার ফ্লাইটে চালু হচ্ছে তৃতীয় টার্মিনালের আংশিক কার্যক্রম
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে অভিযানে হেরোইন, পিস্তলসহ আটক ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ