সরবরাহ বাড়িয়ে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের চেষ্টা চলছে: বাণিজ্য উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরবরাহ বাড়িয়ে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের চেষ্টা চলছে: বাণিজ্য উপদেষ্টা
বুধবার, ২০ নভেম্বর ২০২৪



সরবরাহ বাড়িয়ে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের চেষ্টা চলছে: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, সরকার মাঠ পর্যায়ে তদারকিসহ পণ্য আমদানির মাধ্যমে বাজারে সরবরাহ বাড়িয়ে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

বুধবার (২০ নভেম্বর) রাজধানীর কারওয়ানবাজারে ভ্রাম্যমাণ ট্রাকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আলু বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শেখ বশিরউদ্দিন বলেন, সরবরাহ ব্যবস্থার দুর্বলতার কারণে নিত্যপণ্যের দাম কমছে না। এজন্য সরবরাহ বাড়ানোর সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিছু পণ্যে শুল্ক কমানোর ফলে কিছুটা দাম কমেছে। সরবরাহ ঠিক রাখতে ভোক্তা অধিকারকে আরও জোরালোভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, সরকার জনগণের কষ্টের বিষয়ে অবগত আছে। এরই মধ্যে চাল আদমানি শুরু হয়েছে। প্রায় ২০ কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে। তেল নিয়ে ব্যাপক কাজ করছি। রমজানকে সামনে রেখে সব পক্ষ সমন্বিত কাজ করছি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, আমদানির ক্ষেত্রে ভারত-পাকিস্তান কিংবা চীন দেখা হবে না। কোনো দেশের সঙ্গে বাণিজ্যিক টানাপোড়েন নেই বাংলাদেশের। বাণিজ্য উদারনীতিতে চলমান থাকবে।

তিনি বলেন, ভোক্তাদের স্বস্তি দিতে ঢাকা মহানগরীতে ৫০টি স্থানে ট্রাকে করে আলু বিক্রি শুরু হয়েছে। ভোক্তাদের জন্য ৪০ টাকা দরে জনপ্রতি ৩ কেজি করে আলু বিক্রি করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে। প্রয়োজনে পরিধি আরও বাড়ানো হবে।

বাংলাদেশ সময়: ১১:৩২:৫৮   ২৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
চট্টগ্রামবাসীকে অস্থিরতার মধ্যে রেখে কোনো প্রকল্প হবে না : রেলমন্ত্রী
জুলাই বিপ্লবের সাফল্য এককভাবে নিজেদের করতে চায় বিরোধী দল : সরকারি দল
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এবং প্রতিমন্ত্রী
থানার লুট হওয়া ৭ সাউন্ড গ্রেনেড সোনারগাঁ থেকে উদ্ধার
নাসিকের ৭৭ হাজার ৯৮৪ শিশু পাবে হাম-রুবেলার টিকা
গণভোট: সিদ্ধিরগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ ও পথসভা
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে : তথ্যমন্ত্রী
সরিষাবাড়ীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কৃষকের কাঁচা ধান কেটে নেয়ার অভিযোগ
বিজ্ঞান চর্চায় জোর দিয়ে প্রযুক্তিকে কাজে লাগানোর আহ্বান ডিসির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ