রাজধানীতে তিন দিনব্যাপি মুদ্রা প্রদর্শনী শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজধানীতে তিন দিনব্যাপি মুদ্রা প্রদর্শনী শুরু
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪



রাজধানীতে তিন দিনব্যাপি মুদ্রা প্রদর্শনী শুরু

রাজধানীতে আজ থেকে তিন দিনব্যাপি মুদ্র্রা প্রদর্শনী শুরু হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ আজ সকালে ধানমন্ডির মাইডাস সেন্টারের ১২ তলায় ‘৫ম বিএনসিএস মুদ্রা প্রদর্শনী-২০২৪’ শীর্ষক এ প্রদর্শনীর উদ্বোধন করেন।

বাংলাদেশ নিউমিসম্যাটিক কালেক্টরস সোসাইটি (বিএনসিএস) আয়োজিত এ প্রদর্শনীতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার ২৯ জন সংগ্রাহক ও ছয়জন ক্ষুদে শিক্ষার্থী অংশ নিয়েছেন।

আগামী ২৩ নভেম্বর ২০২৪ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই প্রদর্শনী সর্বসাধারণের জন্য উন্মুক্ত।

বিএনসিএস’র সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যমুনা ব্যাংক পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ।

বাংলাদেশ সময়: ১৬:৩৮:৫১   ৩৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজশাহীতে ছয়টি রেললাইন, ফোর লেন সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর পরিদর্শন
ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ অনুষ্ঠিত
আদালতে ‘জয় বাংলা’স্লোগান দেওয়া ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি সাখাওয়াতের
সালথায় ডিম খাওয়া নিয়ে বিরোধ, কৃষকের মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ