বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে: জোনায়েদ সাকি

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে: জোনায়েদ সাকি
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪



বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে: জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে, ফ্যাসিষ্টদের বানানো সংবিধান যা কিনা রাষ্ট্র ব্যবস্থা কর্তৃত্ববাদী ফ্যাসিষ্টদের উপযোগী করে বানানো তাই রাষ্ট্রের প্রতিষ্ঠান সমূহ, আইনকানুন সব কিছু মানুষের উপযোগী বদলাতে হবে।

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে রাজশাহী মহানগরীর জিরো পয়েন্টে গণসংহতি আন্দোলনের আয়োজনে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য গণসংলাপে প্রধান বক্তার বক্তব্যে তিনি একথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, ৭২ এর সংবিধানে জন আকাঙ্ক্ষা উপেক্ষিত হয়েছে। ক্ষমতা কাঠামো পাকাপোক্ত করতেই ৭২ এর সংবিধান তৈরি করা হয়েছিল। ৭২ এর সংবিধানই বাকশাল তৈরি করেছিল এই সংবিধান কে বদলাতে হবে।

তিনি বলেন, বৈষম্য দূর করতে হলে ফ্যাসিস্ট সংবিধান পরিবর্তন করে গণতান্ত্রিক সংবিধান তৈরি করতে হবে। অভ্যুত্থানের চেতনায় নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে। জনগণের নিজস্ব রাজনৈতিক দল তৈরি করতে হবে।

গণসংহতি আন্দোলন রাজশাহী জেলা শাখার সভাপতি এডভোকেট মুরাদ মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসংলাপে বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্র কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য জুলহাসনাইন বাবু।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৫:৫৩   ৩৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ