শ্রম সংস্কারে অন্তর্বর্তী সরকারের অগ্রগতিতে মার্কিন প্রতিনিধিদলের প্রশংসা

প্রথম পাতা » ছবি গ্যালারী » শ্রম সংস্কারে অন্তর্বর্তী সরকারের অগ্রগতিতে মার্কিন প্রতিনিধিদলের প্রশংসা
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪



শ্রম সংস্কারে অন্তর্বর্তী সরকারের অগ্রগতিতে মার্কিন প্রতিনিধিদলের প্রশংসা

যুক্তরাষ্ট্রের সফররত শ্রম প্রতিনিধিদল স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শ্রম সংস্কার কর্মসূচিতে অর্জিত অগ্রগতির প্রশংসা করেছে।

তারা সংস্কার উদ্যোগের প্রতি ওয়াশিংটনের পূর্ণ সমর্থন প্রকাশ করেছে এবং অবশিষ্ট শ্রম সংস্কার এজেন্ডা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের সাথে সহযোগিতা করার জন্য যুক্তরাষ্ট্রের আগ্রহ পুনর্ব্যক্ত করেছে।

মার্কিন পররাষ্ট্র দফতরের আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম ফে রড্রিগেসের নেতৃত্বে ত্রিপক্ষীয় প্রতিনিধিদলের এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মোঃ জসিম উদ্দিনের সাথে সাক্ষাতকালে এ অভিমত ব্যক্ত করা হয়।

ইউএস ডিপার্টমেন্ট অফ লেবার ডিপার্টমেন্টের ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি, এবং ইউএস দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স, অন্যান্য সরকারী কর্মকর্তা এবং শ্রম সংস্থা ইউএনআই গ্লোবাল ইউনিয়ন, ওয়াকার রাইটস কনসোর্টিয়াম ছাড়াও বেসরকারী খাতের প্রতিষ্ঠান জিএপি ইনকর্পোরেটেড পিবিএইচ ও ভিএফ কর্পোরেশনের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।

প্রতিনিধি দল ১৮-দফা চুক্তি বিশেষ করে শ্রমিকদের কথা শোনার সুযোগ দেয়ার জন্য মালিক ও কর্মচারীদের একত্রিত করার জন্য অন্তর্র্বর্তী সরকারের উদ্যোগের প্রশংসা করেছে।
বৈশ্বিক ফ্যাশন ব্র্যান্ডের প্রতিনিধিরা ন্যায্য মজুরি নির্ধারণের গুরুত্বের ওপর জোর দিয়েছেন এবং উচ্চ মান সম্পন্ন পণ্যের বৈশ্বিক বাজার ধরতে দক্ষ শ্রমশক্তি গড়ে তোলার ওপর জোর দিয়েছেন।

পররাষ্ট্র সচিব বলেন, শ্রম সংস্কার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের অন্যতম অগ্রাধিকার।

তিনি অন্তর্র্বর্তী সরকারের কর্তৃক গৃহীত বিভিন্ন সংস্কার উদ্যোগ তুলে ধরেন- ১৮ দফা দাবিতে চুক্তি, বাংলাদেশ শ্রম আইন (বিএলএ) সংশোধন, শ্রম সংক্রান্ত উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিশন প্রতিষ্ঠা এবং ন্যূনতম মজুরি পর্যালোচনা কমিটি গঠন।

পররাষ্ট্র সচিব পর্যায়ক্রমে মার্কিন প্রশাসনের প্রস্তাবিত আইএলও রোডম্যাপ এবং শ্রম কর্ম পরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তিনি এ সফরের জন্য প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান এবং আগামী দিনে একসঙ্গে কাজ করার বিষয়ে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

মার্কিন প্রতিনিধিদলের সফরের উদ্দেশ্য ছিল বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের প্রতি তাদের সমর্থন প্রকাশ করা, বাংলাদেশী অর্থনীতি বর্তমানে যে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে তা বোঝা এবং অন্তর্র্বর্তী সরকারের গৃহীত শ্রম সংস্কারের অগ্রগতি পর্যালোচনা করা।

বাংলাদেশ সময়: ২২:২৩:২৯   ২২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি, খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ
খুলনায় বিশেষ অভিযানে কসাই লিটনসহ গ্রেফতার ৫৯
দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ
শুধু নীতি তৈরিই নয়, শহরবাসী কতটা উপকৃত হচ্ছে সেই মূল্যায়ন প্রয়োজন
দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে সরকার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী
বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গঠনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী খাল পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী
মাদারগঞ্জে গরুসহ চোর হাতেনাতে আটক, আদালতে পাঠানোর প্রস্তুতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ