কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় ২ নারী নিহত

প্রথম পাতা » খুলনা » কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় ২ নারী নিহত
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪



কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় ২ নারী নিহত

কুষ্টিয়ার মিরপুরে বেপরোয়া ট্রলির ধাক্কায় ২ নারী নিহত হয়েছেন। বুধবার (২৭ নভেম্বর) সকাল ৯টার দিকে মিরপুর উপজেলার মশান বাজারে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম।

নিহতরা হলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার কবরবাড়িয়া এলাকার নাসির মণ্ডলের স্ত্রী মরিয়ম খাতুন (৪৮) ও একই গ্রামের মৃত কুমার মণ্ডলের স্ত্রী ছবেলা খাতুন (৬৮)। তারা সম্পর্কে ননদ-ভাবি ছিলেন।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নিজবাড়ি থেকে ছবেলা ও মরিয়ম মশান বাজারে যান। সেখান থেকে ভ্যানে বাড়ি ফেরার পথে বিপরীতমুখী বেপরোয়া গতির সিমেন্টবাহী ট্রলি ভ্যানটিকে ধাক্কা দিলে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, ট্রলির ধাক্কায় ২ ভ্যান যাত্রী নিহত হয়েছেন। ঘাতক চালকসহ ট্রলি জব্দ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৫:৫৮:০৫   ৩০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা, ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২
গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ