নিহত পুলিশ সদস্যদের পরিবারকে আর্থিক অনুদান দিলেন ডিএমপি কমিশনার

প্রথম পাতা » ছবি গ্যালারী » নিহত পুলিশ সদস্যদের পরিবারকে আর্থিক অনুদান দিলেন ডিএমপি কমিশনার
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪



নিহত পুলিশ সদস্যদের পরিবারকে আর্থিক অনুদান দিলেন ডিএমপি কমিশনার

গত জুলাই-আগস্টে বিভিন্ন সময় নিহত ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১৪ সদস্যের মধ্যে পাঁচজনের পরিবারের সদস্যদের আর্থিক অনুদান দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

এ সময় তিনি পাঁচজনের পরিবারকে তিন লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

নিহত পুলিশ সদস্যদের পরিবারের হাতে মঙ্গলবার ডিএমপি কমিশনারের পক্ষে এই আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। ডিএমপি কমিশনারের নির্দেশে ডিএমপি’র একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত পুলিশ সদস্যদের প্রত্যেকের বাসায় গিয়ে তাদের খোজঁখবর নেন এবং ডিএমপি কমিশনারের পক্ষ থেকে অনুদানের অর্থ হস্তান্তর করেন।

অনুদানের অর্থ হস্তান্তরের সময় ডিএমপি কমিশনার নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন।

এসময় তিনি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে যে কোন প্রয়োজনে তাদের পাশে থাকা ও সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন ।

উল্লেখ্য, গত শনিবার (২৩ নভেম্বর ) সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সভাপতিত্বে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। ওই কল্যাণ সভায় ডিএমপির কমিশনার গত জুলাই-আগস্টে নিহত ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১৪ জন সদস্যের প্রত্যেকের পরিবারকে ডিএমপি’র নিজস্ব তহবিল থেকে তিন লাখ টাকা করে আর্থিক অনুদান প্রদানের ঘোষণা দেন। এছাড়াও তিনি ব্যক্তিগতভাবে নিহতদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করা এবং সর্বোচ্চ সহযোগিতার ব্যপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মঙ্গলবার ডিএমপি কমিশনারের পক্ষ থেকে যে সকল নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যরা আর্থিক অনুদান প্রাপ্ত হয়েছেন তারা হলেন- পুলিশ ইন্সপেক্টর মো. রাশেদুল ইসলাম, এসআই খগেন্দ্র চন্দ্র সরকার, এএসআই ফিরোজ হোসেন, কনস্টবল খলিলুর রহমান ও কনস্টবল মো. শাহিদুল আলম। পর্যায়ক্রমে দ্রুততম সময়ের মধ্যে কর্তব্যরত অবস্থায় নিহত ডিএমপি’র অন্যান্য পুলিশ সদস্যদের পরিবারের কাছেও আর্থিক অনুদান হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৬:৫৯:০১   ২৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে
নগরকান্দায় গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মহত্যা
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি
আমিও এক সময় পাট ব্যবসায়ী ছিলাম: আবুল কালাম
প্রতিশ্রুতি দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি : আখতার হোসেন
ফরিদপুর প্রেসক্লাবের উদ্যোগে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
অর্থাভাবে কোনো শিক্ষার্থীর পরীক্ষা দিতে না পারা আমাদের জন্য লজ্জাজনক : পার্বত্য মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ