আন্দোলন করতে গিয়ে মায়ের বুক খালি হোক আমরা তা চাই না : স্বাস্থ্য উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » আন্দোলন করতে গিয়ে মায়ের বুক খালি হোক আমরা তা চাই না : স্বাস্থ্য উপদেষ্টা
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪



আন্দোলন করতে গিয়ে মায়ের বুক খালি হোক আমরা তা চাই না : স্বাস্থ্য উপদেষ্টা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আর কোন মায়ের বুক খালি হোক আমরা তা চাই না।

আজ বুধবার সকালে শহিদ ডা. মিলন দিবস উপলক্ষে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ঢাকা মেডিক্যাল কলেজ চত্বরে ডা. শামসুল আলম খান মিলনের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন শেষে তিনি একথা বলেন।

এ সময় শহিদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।

নূরজাহান বেগম বলেন, যারা গণতন্ত্রের পক্ষে থাকে, গণতন্ত্রের কথা বলে তাদেরকেই তো আমরা শ্রদ্ধা করব। আজকে ডা. মিলন চলে গেছেন কিন্তু দেশবাসী তাকে স্মরণ করছে।

আমরা যেখানেই থাকি, ঘরে বাইরে আজকের এই দিবসটিকে আমরা মনে রাখি। মা তার সন্তানকে হারিয়েছে, আমি চাই বাংলাদেশে আর কোন মা যেন তার সন্তানকে না হারায়।

তিনি বলেন, স্বৈরশাসকের বিরুদ্ধে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও অনেক মায়ের বুক খালি হয়েছে। এই কষ্টটা আর কোন মায়ের পাওয়া উচিত নয়।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, শহিদরা আন্দোলনে রক্ত দিয়েছেন। আন্দোলনে কেউ দুচোখ হারিয়েছেন, কেউ হাত হারিয়েছেন, কেউ পা হারিয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মিলনের আত্মত্যাগ আমাদের এটা শিখিয়েছে যে স্বৈরাচার নিপাত যাবেই।

এ সময় স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. নাজমুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:২৯:০৮   ৩৫৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় ঘরের আড়ায় মিলল ২৮ বছর বয়সী নারীর মরদেহ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দালাল নির্ভরতা ও হয়রানি বন্ধে ভূমি অফিসে কেন্দ্রীয় মনিটরিং ব্যবস্থা নেওয়া হয়েছে : ভূমিমন্ত্রী
দক্ষ জনশক্তি ও নতুন শ্রমবাজার সম্প্রসারণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা সরকারের : প্রবাসীকল্যাণ মন্ত্রী
ভাষাসৈনিক এম আবু বকর সিদ্দিকীর ২৩তম মৃত্যুবার্ষিকী ১২ নভেম্বর
আগুনে ক্ষতিগ্রস্ত মাদ্রাসায় ১০ লাখ টাকা অনুদানের আশ্বাস মামুনের
শিক্ষার মানোন্নয়নে সহশিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ জরুরি: ডেপুটি স্পিকার
চলতি অর্থবছরে সারে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি : কৃষিমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ