আইজিপির সাথে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কার্যালয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » আইজিপির সাথে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কার্যালয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪



আইজিপির সাথে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কার্যালয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম’র সাথে আজ বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কার্যালয়ের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কার্যালয়ের সিনিয়র হিউম্যান রাইটস অফিসার ফ্রান্সেসকা মারোত্তা দুই সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলের অপর সদস্য হলেন হিউম্যান রাইটস অফিসার ডেভিড লকহেড।

প্রতিনিধিদল চলমান পুলিশ সংস্কার কার্যক্রমের নানা দিক নিয়ে আইজিপির সাথে মতবিনিময় করেন। তারা এক্ষেত্রে সম্ভাব্য সকল ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

সাক্ষাৎকালে আইজিপি স্বাধীন পুলিশ কমিশন ও পুলিশ অভিযোগ সেল গঠনের ওপর গুরুত্বারোপ করেন। যেখানে সংক্ষুব্ধ জনগণ পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন। বর্তমানে পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেও আইজিপি উল্লেখ করেন।

আইজিপি বাংলাদেশ পুলিশের প্রশিক্ষণসহ অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস প্রদান করায় জাতিসংঘের মানবাধিকার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ২২:৩০:৫২   ৩২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
৩৮ হাজার পিস ইয়াবা জব্দের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি হবে পুনর্বাসন কাজ - বাণিজ্যমন্ত্রী
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ