রেকর্ড গড়ে ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতলেন ইয়ামাল

প্রথম পাতা » খেলাধুলা » রেকর্ড গড়ে ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতলেন ইয়ামাল
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪



রেকর্ড গড়ে ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতলেন ইয়ামাল

বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল একের পর এক রেকর্ড গড়েই যাচ্ছেন। সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে লা লিগায় গোল করা এবং কম বয়সে এল ক্লাসিকো ও চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের মতো রেকর্ড আছে ইয়ামালের দখলে। এবার আরেকটি রেকর্ডে নাম লেখালেন ১৭ বছর বয়সি এই তারকা। সবচেয়ে কম বয়সে ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতেছেন ইয়ামাল।

ইউরোপের শীর্ষ লিগগুলোতে খেলা ২১ বছর বা এর চেয়ে কম বয়সি ফুটবলারদের মধ্যে সেরা ফুটবলারকে ‘গোল্ডেন বয়’ পুরস্কারটি দেয় ইতালিয়ান সংবাদপত্র টাট্টোস্পোর্ট। ২০২৪ সালের সেরা হিসেবে বুধবার (২৭ নভেম্বর) ইয়ামালের নাম ঘোষণা করা হয়।

২০২৩ সালে পুরস্কারটির লড়াইয়ে সংক্ষিপ্ত তালিকায় ছিলেন ইয়ামাল। বছর ব্যাপী দুর্দান্ত পারফরম্যান্সে এবার তিনি উঠে বসলেন সেরার আসনে, ১৭ বছর চার মাস বয়সে। টাট্টোস্পোর্টের নির্ধারিত জুরিদের দেয়া ভোটে মোট পয়েন্ট ছিল ৫০০, এর মধ্যে ৪৮৮-ই পেয়েছেন ইয়ামাল।

এই পুরস্কার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ইয়ামাল। তিনি বলেন, ‘এই পুরস্কার জিততে পারা দারুণ এক সম্মানের। একটা স্বপ্ন, আমি খুব খুশি। টাট্টোস্পোর্ট ও বিচারকদের ধন্যবাদ। বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের সতীর্থ ও কোচদের আমি ভুলতে চাই না। আমি খুব খুশি এবং সামনে আরও সাফল্য পেতে মুখিয়ে আছি।’

২০০৩ সালে পুরস্কারটি দেয়া শুরু করে টাট্টোস্পোর্ট। এর আগে ওয়েইন রুনি, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হলান্ডের মতো তারকারা জিতেছেন ‘গোল্ডেন বয়।’ আর বার্সেলোনার চতুর্থ ফুটবলার হিসেবে পুরস্কারটি জিতলেন ইয়ামাল। মেসি ও ইয়ামাল ছাড়াও এই পুরস্কার জেতেন গাভি ও পেদ্রি।

বাংলাদেশ সময়: ১০:৫৭:০৯   ৩০১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সারের হয়ে আরও এক মৌসুম খেলবেন অ্যান্ডারসন
দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ক্যারিককে দুর্দান্ত ড্র উপহার দিল ইউনাইটেড
লোপেজের জোড়া গোলে অ্যাথলেটিকোকে হারিয়ে লা লিগার শীর্ষে বার্সেলোনা
ভ্যালেন্সিয়াকে উড়িয়ে বার্সেলোনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ
ম্যানসিটিকে হারিয়ে রেলিগেশন অঞ্চল থেকে বেরিয়ে এলো নটিংহ্যাম
৪০ বছর পর ‘রেলিগেশন জোনে’ ম্যানচেস্টার ইউনাইটেড
শ্রীলঙ্কাকে হারিয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ
লিডসের কাছে হেরে জয়রথ থামল টটেনহামের
প্রথম টেস্ট সেঞ্চুরিতেই দ্বিশতক, বাংলাদেশের ইতিহাসে হৃদয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ