বাংলাদেশি জেলেকে গুলি করল মিয়ানমার নৌবাহিনী

প্রথম পাতা » চট্টগ্রাম » বাংলাদেশি জেলেকে গুলি করল মিয়ানমার নৌবাহিনী
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪



বাংলাদেশি জেলেকে গুলি করল মিয়ানমার নৌবাহিনী

বঙ্গোপসাগরের মিয়ানমার বর্ডারে মাছ ধরার সময় মিয়ানমার নৌবাহিনীর গুলিতে এক বাংলাদেশি জেলে আহত হয়েছেন।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরের দিকে সেন্টমার্টিন দক্ষিণপূর্ব বঙ্গোপসারে এ ঘটনা ঘটে।

আহত জেলের নাম মোহাম্মদ এরশাদ (৪০), তিনি সেন্টমার্টিন গলাচিপার বাসিন্দা। তবে তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি এলাকায়।

এসব তথ্য নিশ্চিত করে সেন্টমার্টিনের এক ইউপি সদস্য বলেন, সেন্টমার্টিন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরের মিয়ানমারের কিছুটা অংশে দেশটির নৌবাহিনীর সদস্যরা জেলেদের ধাওয়া করে। এক পর্যায়ে জেলেদের ওপর গুলি চালায়। এতে এক জেলে গুলিবিদ্ধ হন।

দ্বীপের এক বাসিন্দা জানান, সেন্টমার্টিন সংলগ্ন সাগরে মাছ শিকারকালে মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজ থেকে জেলেদের ওপর গুলি চালায়। এতে এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন। তার ডান হাতে গুলি লাগে।

এ বিষয়ে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের (ভারপ্রাপ্ত) অধিনায়ক মেজর মোহাম্মদ ইশতিয়াক মুর্শেদ বলেন, ভুলক্রমে মিয়ানমার নৌবাহিনী ওই জেলেকে গুলি করেছে। পরে তারা আহত জেলেকে চিকিৎসা দিয়ে ফেরত পাঠিয়ে দেয় বলে বিষয়টি জেনেছি।

বাংলাদেশ সময়: ১১:০০:১৬   ২৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ