ভারতীয় গণমাধ্যম ভয়ানকভাবে আমাদের পেছনে লেগেছে: পররাষ্ট্র উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভারতীয় গণমাধ্যম ভয়ানকভাবে আমাদের পেছনে লেগেছে: পররাষ্ট্র উপদেষ্টা
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪



ভারতীয় গণমাধ্যম ভয়ানকভাবে আমাদের পেছনে লেগেছে: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতীয় গণমাধ্যম হঠাৎ করেই ভয়ানকভাবে আমাদের পেছনে লেগে পড়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের ভূমিকা দুদেশের স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক নয়। এক্ষেত্রে আমাদের গণমাধ্যমেরও ভূমিকা রাখা উচিৎ।’

বর্তমান সময়ে নানা ধরনের প্রতিবন্ধকতা রয়েছে উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, ‘আগের সরকার কিছু কনসার্ন তৈরি করে গেছে। সম্পর্কে ভারত যদি আমাদের কনসার্ন অগ্রাধিকার দিত, তাহলে এই সংকট তৈরি হত না।’

উভয়ের স্বার্থ রক্ষার জন্যই দুদেশের সম্পর্ক হবে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘তাহলেই পানি, সীমান্ত হত্যাসহ (যুদ্ধ না চললেও সীমান্তে মানুষ মারা হয়) বিভিন্ন সমস্যা সহজে দূর করা সম্ভব।’

তিনি আরও বলেন, ‘জাতীয় ঐক্যমত না থাকায় আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে গেছি। জাতীয় স্বার্থ যেখানে আছে, সেখানে জাতীয় ঐক্য থাকতে হবে।’

বাংলাদশে কারও জন্য থ্রেট নয় দাবি করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আবার আমরা কাউকে আমাদের জন্য থ্রেট হতে দিতে পারি না। আমাদের মূল উদ্দেশ্য থাকবে অভ্যন্তরীণ ও আন্তর্জাজাতিক পর্যায়ে সক্ষমতা বাড়ানো।’

বাংলাদেশ সময়: ১৪:১১:৫৩   ২৭৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ক্ষমতার অপব্যবহার না করে পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
পটুয়াখালীতে যুব উদ্যোক্তাদের ৫ লাখ ২০ হাজার টাকার ঋণ বিতরণ
সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে বিধি অনুযায়ী ব্যবস্থা: কৃষিমন্ত্রী
তৈরি পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে ৬ সদস্যের বোর্ড গঠন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইয়ের মালামালসহ ডিবির হাতে ৪ জন গ্রেপ্তার
রূপগঞ্জে ৬৪২ বোতল ফেয়ারড্রিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
নরওয়ের রাষ্ট্রদূতের সঙ্গে স্পীকার হাফিজ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ
স্পিকারের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সৌজন্য সাক্ষাৎ
আলফাডাঙ্গায় যুব দিবসে ৪ উদ্যোক্তার হাতে ৪ লাখ টাকার ঋণ, নানা আয়োজনে উদযাপন
সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ