যারা ১৬ বছরে রাস্তায় নামেননি, এখন তারা নামছেন : খসরু

প্রথম পাতা » ঢাকা » যারা ১৬ বছরে রাস্তায় নামেননি, এখন তারা নামছেন : খসরু
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪



যারা ১৬ বছরে রাস্তায় নামেননি, এখন তারা নামছেন : খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের বিভিন্ন স্থানে ধর্মের নামে যে ঘটনাগুলো ঘটছে, তা গভীরভাবে পর্যালোচনা করতে হবে। সাবধান থাকতে হবে। যেসব ঘটনা ঘটছে, তা কাম্য নয়। যারা ১৬ বছরে রাস্তায় নামেননি, এখন তারা নামছেন। তাদের দাবি-দাওয়ার পেছনে অন্য শক্তি কাজ করছে। তাদের কোনো চালিকাশক্তি আছে বলে মনে করেন তিনি।

শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউটে গণফোরামের ৭ম কাউন্সিলে তিনি এ কথা বলেন।

বর্তমান সরকারকে ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হলে গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে হবে। জাতি হিসেবে দেশকে যে স্থানে নিয়ে যাওয়ার স্বপ্ন রয়েছে, আমরা যেনো সেখানে নিতে পারি। বিগত দিনে এমনটা ছিল না বলেই দৈত্য সৃষ্টি হয়েছিল। শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর ছাড়া আর কোনো পথ নয় বলে জানান তিনি।

সংস্কার প্রসঙ্গে আমির খসরু বলেন, বহু আগেই আমরা সংস্কারের ৩১ দফা তুলে ধরেছি। আগামী দিনে নির্বাচনের পরে যে সরকার হবে তা হবে জাতীয় সরকার। সেই সরকার এই ৩১ দফা বাস্তবায়ন করবে। তাই বলছি, সংস্কার নিয়ে কারও চিন্তা করার দরকার নেই। নির্বাচনী সংস্কার করে বাংলাদেশের মালিকানা দেশের মানুষকে ফিরিয়ে দেওয়ার দাবি তুলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪:১৮:২১   ২৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ঢাকা’র আরও খবর


শিক্ষামন্ত্রীর সাথে জাইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ
স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ
সদরপুরে নজরুল বর্ষ উদ্বোধন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
সদরপুরে যাত্রী সেজে অটো চুরি, অবশেষে পুলিশের হাতে চোরচক্রের ৪ সদস্য আটক
স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চার বছর ধরে সংস্কার নেই, সোনাপুর-ময়েনদিয়া সড়কে দুর্ভোগ
বোয়ালমারীতে বাজার দখল নিয়ে হামলা: আহত বিএনপি নেতাসহ ২, আতঙ্কে ব্যবসায়ীরা
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ