
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার পুনর্মিলনী ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে আলফাডাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দির প্রাঙ্গণে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীর কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক প্রকাশ কুমার কুণ্ডু ও উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি মানবেন্দ্র সাহা প্রমুখ।
সভাপতির বক্তব্যে প্রবীর কুমার বিশ্বাস বলেন, শারদীয় দুর্গোৎসব শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক অনন্য বন্ধন। দুর্গাপূজাকে ঘিরে প্রতিবছর বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করা হয়। এ ধরনের পুনর্মিলনী আয়োজনের মাধ্যমে পূজার আনন্দ ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে। তিনি অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন
বাংলাদেশ সময়: ২২:২০:১৫ ৯ বার পঠিত