জামালপুরে এমএ রশীদ হসপিটালে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে এমএ রশীদ হসপিটালে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪



জামালপুরে এমএ রশীদ হসপিটালে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

সরিষাবাড়ী প্রতিনিধি : জামালপুর এম এ রশীদ হসপিটালে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের প্রতিবাদে জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিক সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১১টায় সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট সংলগ্ন দিগপাইত তারাকান্দি ভুঁয়াপুরগামী প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি মোঃ গোলাম আব্বাস মৃদুল। এছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ উজ্জ্বল মিয়া ও সাবেক সভাপতি মুসলিম উদ্দিন ও দপ্তর সম্পাদক নজরুল ইসলাম তারা।

এসময় আরও উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারের মালিকগণ সহ কর্মচারীবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, জামালপুর এম এ রশীদ হসপিটালে দুর্বৃত্তদের হামলা ও ভাংচুরের ঘটনা খুবই নিন্দানীয় ও ঘৃণিত কর্মকাণ্ড। এ কর্মকাণ্ডকে আমরা নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা এঘটনা ঘটিয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

উল্লেখ্য যে গত বৃহস্পতিবার (২৯ নভেম্বর) মধ্যরাতে দুর্বৃত্তরা একটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেল করে আগ্নেয়াস্ত্র সহ শহরের সরদারপাড়া এলাকায় ইউনাইটেড ট্রাস্টের বেসরকারি এমএ রশিদ হাসপাতালে ঢুকে ব্যাপক ভাঙচুর করে।

এ সময় হাসপাতালের নিরাপত্তাকর্মীদের কক্ষ, অভ্যর্থনা ডেস্ক, বিভিন্ন কাউন্টার, ফার্মেসি, জরুরি বিভাগ, সিটি স্ক্যান, এক্সরেসহ বিভিন্ন কক্ষ ভাঙচুর করে এবং কর্মচারীদের মারধর করে।

হামলা ও ভাঙচুর শেষে দুর্বৃত্তরা অস্ত্র উঁচিয়ে হাসপাতাল ত্যাগ করে। এতে হাসপাতালের রোগী, চিকিৎসক, নার্স ও কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৭:৫৩:১৯   ৩৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করিম
গুম-খুন ও গায়েবি মামলার ভয়াবহ চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
জুলাইয়ের কৃতিত্ব নেওয়ার জন্য সবাই প্রতিযোগিতায় নেমেছে : স্বরাষ্ট্রমন্ত্রী
সাম্রাজ্যবাদবিরোধী বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান ভারপ্রাপ্ত স্পিকারের
‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের
জুলাই বিপ্লব ছিল দীর্ঘদিনের স্বৈরাচারবিরোধী ক্ষোভের বিস্ফোরণ - স্বাস্থ্যমন্ত্রী
মাদারগঞ্জে ৮০ পিস ইয়াবাসহ মেলান্দহের স্বেচ্ছাসেবক দল নেতাসহ ২ যুবক আটক
গণরায় বাস্তবায়ন ও সুশাসনের দাবিতে সরিষাবাড়ীতে ১১ দলীয় জোটের গণসমাবেশ
কালকিনিতে ১১ দলীয় ঐক্যজোটের বিশাল গণমিছিল ও পথসভা
স্বনির্ভরশীল করতে আলফাডাঙ্গায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ