অভ্যুত্থানের সব অর্জন ব্যর্থ করার পাঁয়তারা চলছে: সারজিস আলম

প্রথম পাতা » ছবি গ্যালারী » অভ্যুত্থানের সব অর্জন ব্যর্থ করার পাঁয়তারা চলছে: সারজিস আলম
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪



অভ্যুত্থানের সব অর্জন ব্যর্থ করার পাঁয়তারা চলছে: সারজিস আলম

সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, শকুনের নজর এখনও যায়নি, স্বৈরাচারের দোসররা রয়ে গেছে। তারা অভ্যুত্থানের সব অর্জন ব্যর্থ করার পাঁয়তারা করছে। এ কারণে সবাইকে সজাগ থাকতে হবে।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে ময়মনসিংহে তারেক স্মৃতি অডিটোরিয়ামে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় সারজিস আলম চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ড নিয়েও কথা বলেন।

তিনি বলেন, যারা হত্যাযজ্ঞ চালিয়েছে, গুলি করার ভিডিও ফুটেজ, ছবি আছে। তাদেরকে এখনও গ্রেপ্তার করা হচ্ছে না। এটা কোনোভাবেই কাম্য নয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক বলেন, বেঁচে থাকলে শহিদ পরিবারের কোনো সদস্যের গায়ে আঁচড় লাগতে দেব না।

অনুষ্ঠানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর স্নিগ্ধ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, জেলা প্রশাসক মো. মুফিদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:২৯:৫৬   ৩০৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
পিএসসি সংস্কারসহ ১৩ দফা দাবি ছাত্রশিবিরের
মজুরি বোর্ড যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে : মাহদী আমিন
মানুষের মত প্রকাশের স্বাধীনতা ও নিরাপদ জীবন নিশ্চিত করতে কাজ করবে সংসদীয় ককাস
ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে - মৎস্য প্রতিমন্ত্রী
বিএনপির গুণ্ডারা শ্রমিক পেটাতে হকিস্টিক নিয়ে রাস্তায় নেমেছে: নাহিদ
খাদ্য অপচয় রোধে সমন্বিত জাতীয় কৌশল প্রণয়নের আহ্বান খাদ্যমন্ত্রীর
সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের খসড়া চূড়ান্ত করতে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেয়া হচ্ছে
অবকাঠামো ও বিনিয়োগে সিআরসিসির সহযোগিতা জোরদারের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
এ বছর সারের আমদানি বাড়ানো হবে - কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ