তারেক রহমানের সহমর্মিতা-গুমপরিবারের সন্তানদের জন্য শিক্ষা ভাতা

প্রথম পাতা » ছবি গ্যালারী » তারেক রহমানের সহমর্মিতা-গুমপরিবারের সন্তানদের জন্য শিক্ষা ভাতা
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪



তারেক রহমানের সহমর্মিতা-গুমপরিবারের সন্তানদের জন্য শিক্ষা ভাতা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র পক্ষ থেকে পতিত স্বৈরাচারের আমলে ‘গুম-পরিবারগুলোর’ মধ্য থেকে বেছে নেওয়া ৩০টি গুম-পরিবারের ছেলে-মেয়েদের নিয়মিত ‘মাসিক শিক্ষা ভাতা’ প্রদান করে থাকে ‘দেশমাতা ফাউন্ডেশন’।

বিভিন্ন এনজিও ও আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলগুলোর পাশপাশি অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার বক্তব্যে উঠে আসা তথ্য অনুযায়ী গণআন্দোলনে ক্ষমতাচ্যূত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার টানা তিন-মেয়াদের সরকারের আমলে প্রায় ৬০০ মানুষ গুমের শিকার হন।

এদিকে, বিএনপি’র মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ শনিবার রাজধানী ঢাকায় গুমের শিকার কয়েকটি পরিবারের সাথে সময় কাটিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ও দেশমাতা ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক ব্যারিস্টার আবু সায়েম। ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এ সময় তার সঙ্গে ছিলেন ।

ব্যারিস্টার আবু সায়েম রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে সংশ্লিষ্ট গুমপরিবারের সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন। এসব পরিবারের শিশু সদস্যদের সাথেও তিনি কথা বলেন, গল্প করেন এবং পড়ালেখাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। এ সময় ব্যারিস্টার আবু সায়েম তাদের কাছে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।

তিনি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম’র সমাধিতে ফাতেহা পাঠ শেষে গুমপরিবারের সদস্যদেরকে সঙ্গে নিয়ে রাজধানীর একটি রেস্টুরেন্টে যান এবং তাদের সাথে বসে দুপুরের খাবার খান।

এ ছাড়াও ব্যারিস্টার আবু সায়েম স্বজন হারানো ছোট্ট শিশুদের হাতে নানা উপহারসামগ্রী তুলে দেন।

বাংলাদেশ সময়: ২২:০৬:৪৩   ২৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মক্কা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ নজরদারিতে রাখছে দিল্লি : রণধীর জয়সওয়াল
ইসরাইলপন্থি মেলিসাকে হারিয়ে মার্কিন কংগ্রেসে আফগান বংশোদ্ভূত আয়েশা
রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব সালাহউদ্দিন নাগরী
বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী
রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী
ফেনীতে জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
চট্টগ্রামে আত্মসাৎ করা ৯৯ ভরি স্বর্ণের চুড়ি উদ্ধার, গ্রেফতার ৬
বিশ্ববিদ্যালয়ভিত্তিক সমন্বিত স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: ড. মাহ্দী আমিন
অর্থনৈতিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চশিক্ষার বিষয় নির্ধারণ করতে হবে : অর্থমন্ত্রী
সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ