বন্দরে তুলার ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড: মেশিন ও কাঁচামাল ভস্মীভূত

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে তুলার ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড: মেশিন ও কাঁচামাল ভস্মীভূত
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪



বন্দরে তুলার ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড: মেশিন ও কাঁচামাল ভস্মীভূত

নারায়ণগঞ্জের বন্দরের ধামগড় ইউনিয়নের ঢাকেশ্বরী এলাকায় মা এন্টারপ্রাইজ নামের একটি তুলার ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে কারখানার মেশিনপত্র, তুলা ও কাঁচামাল পুড়ে যায়। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বন্দর ফায়ার সার্ভিসের কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, মেশিনের ঘর্ষণ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বেলা দেড়টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা না গেলেও পরবর্তীতে তা জানানো হবে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৪১:০০   ৫৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মধুখালীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ,গ্রেফতার -১
তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে ভবিষ্যতের বাংলাদেশ- ডেপুটি স্পীকার
‘পাক-আমেরিকা যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকব’! বিতর্কিত মন্তব্য রাজস্থানের বিজেপি সভাপতির
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ