হাজিগঞ্জে বিদ্যুৎ অফিসে ডাকাতির অভিযোগ, গ্রেপ্তারে সহায়তা চাইলো পুলিশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » হাজিগঞ্জে বিদ্যুৎ অফিসে ডাকাতির অভিযোগ, গ্রেপ্তারে সহায়তা চাইলো পুলিশ
সোমবার, ২ ডিসেম্বর ২০২৪



হাজিগঞ্জে বিদ্যুৎ অফিসে ডাকাতির অভিযোগ, গ্রেপ্তারে সহায়তা চাইলো পুলিশ

হাজীগঞ্জে বিদ্যুতের ডিপিডিসি কিল্লারপুল (পূর্ব-পশ্চিম) অফিসে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (২ ডিসেম্বর) সকালে এ ঘটনায় বিদ্যুৎ অফিস পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদারসহ অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল, সদর মডেল থানার ওসিসহ পুলিশের ঊর্ধ্বতন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা।

এর আগে রাতে এ ডাকাতির ঘটনা ঘটে। প্রায় ১৬-১৭ জনের ডাকাত দল ট্রাক নিয়ে এসে নিরাপত্তারক্ষীসহ লাইনম্যানদের বেঁধে রেখে ট্রান্সমিটার লুট করে নিয়ে যায়। এসময় সকলের সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোনও নিয়ে যায় ডাকাতরা।

কিল্লারপুল বিদ্যুৎ অফিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা রাসেল নামে একজন জানান, রাতে নিরাপত্তাকর্মী ও লাইনম্যান মিলিয়ে ১৪ জন দায়িত্বে ছিলেন। দেয়াল টপকে প্রথম ৮ জন ও পরে মোট ১৬-১৭ জনের ডাকাত দল প্রবেশ করে সবাইকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে ফেলে। পরে তাদের কাছে থাকা নগদ ৫২ হাজার টাকা ও সকলের মোবাইল নিয়ে যায় ডাকাতরা। এর মধ্যে যাবার সময় একটি মোবাইল ফেলে যায়। পরে ট্রাকে করে একটি ট্রান্সমিটার ও তামার লুপ নিয়ে যায় ডাকাতরা।

তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) নাসির জানান, এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তদন্ত করা হচ্ছে ও বিভিন্ন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। এর মাঝে সিসিটিভি ফুটেজ দেখে আমরা তদন্ত করবো। এখানে একটি পুরাতন ট্রান্সমিটার নিয়ে গেছে। কেউ হতাহত নেই। গণমাধ্যমকর্মীসহ সাধারণ মানুষের কাছে অনুরোধ থাকবে। আপনারা কোথায় এমন বিদ্যুতের তার বিক্রি করতে দেখা মাত্রই আমাদের অবগত করবেন। যাতে করে ডাকাতদের আইনের আওতায় আনা সহজ হয় আমাদের জন্য।

বাংলাদেশ সময়: ২৩:২৫:০০   ৩৪৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে মিছিল বড় হবে: নাহিদ
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খাঁন
চিনিশিল্পকে লাভজনক করতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন
পাবনায় মাছ ধরার সময় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
ব্রেস্ট ক্যানসার প্রতিরোধে সচেতনতা ও নারীদের স্বাস্থ্যসুরক্ষায় সরকারি উদ্যোগ বাড়ানোর আহ্বান চীফ হুইপের
নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার - স্বাস্থ্যমন্ত্রী
শিক্ষার্থীরা কেন সরকারি বিদ্যালয় ছেড়ে যাচ্ছে তা খতিয়ে দেখতে হবে - ত্রাণ মন্ত্রী
বটবা‌হিনী গতকালের নির্বাচ‌নে হে‌রে গি‌য়েও তারা বি‌ভিন্ন ধর‌নের অপপ্রচার করার চেষ্টা কর‌ছে : খোকন
সালথায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ