মোংলা ইপিজেডে ১ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি

প্রথম পাতা » অর্থনীতি » মোংলা ইপিজেডে ১ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি
সোমবার, ২ ডিসেম্বর ২০২৪



মোংলা ইপিজেডে ১ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি

চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ বাওরুই টেক্সটাইল কোম্পানি লিমিটেড ১ কোটি ৯৫ লাখ ৩০ হাজার মার্কিন ডলার বিনিয়োগে মোংলা ইপিজেডে একটি কম্পোজিট টেক্সটাইল তৈরির কারখানা স্থাপন করবে।

আজ ঢাকায় বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) প্রতিষ্ঠানটির সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমনের উপস্থিতিতে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং বাংলাদেশ বাউরুই টেক্সটাইল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মি. হুয়াং হুয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চীনা কোম্পানিটি বছরে ১ কোটি এলবিএস সুতা, ৬০ লাখ এলবিএস নীট ফেব্রিক এবং ১০ লাখ পিছ পোশাক তৈরি করার করার পরিকল্পনা করেছে , যার ফলে ১ হাজার ৫০৫ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মোংলা ইপিজেডকে তাদের বিনিয়োগ গন্তব্য হিসেবে বেছে নেওয়ার জন্য বাংলাদেশ বাওরুই টেক্সটাইলকে ধন্যবাদ জানান এবং বিনিয়োগকারীদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিতে বেপজার অঙ্গীকার তুলে ধরেন। তিনি ফার্মাসিউটিক্যালস, সোলার প্যানেল এবং ম্যান-মেইড ফাইবারসহ বিভিন্ন খাতে বিনিয়োগের জন্য বাওরুই টেক্সটাইলসহ অন্যান্য চীনা বিনিয়োগকারীদের আহবান জানান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন) আ. স. ম. জামশেদ খোন্দকার এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজসহ প্রতিষ্ঠানটির প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৪:৪০   ৩১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী
দেশে স্বর্ণের দাম ফের বাড়ল
স্বর্ণের দামে বড় লাফ, আজ থেকেই কার্যকর
কোরিয়ার সঙ্গে সিইপিএ স্বাক্ষর, ৯৭ শতাংশ বাংলাদেশি পণ্যে শুল্ক সুবিধা
জুলাইয়ে ৩.৮৯ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি
বাণিজ্যমন্ত্রী–মিয়ানমার রাষ্ট্রদূত বৈঠক, বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা
স্বর্ণ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে সরকারের নীতিগত সহযোগিতার প্রশংসা বাজুসের
ইরানের হামলার পর তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে
এ অর্থবছরে ৬৩.৪ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা
বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবায়নের ওপর - অর্থমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ