হিন্দু-মুসলমান সবাই মিলে দিল্লির দাসত্ব খান খান করে দেব: রিজভী

প্রথম পাতা » ছবি গ্যালারী » হিন্দু-মুসলমান সবাই মিলে দিল্লির দাসত্ব খান খান করে দেব: রিজভী
বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪



হিন্দু-মুসলমান সবাই মিলে দিল্লির দাসত্ব খান খান করে দেব: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সব দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মর্যাদা দেয় বাংলাদেশ। ভারত সম্প্রসারণবাদের বিস্তার করে পার্শ্ববর্তী দেশগুলো কবজা করার চিন্তা করলে বোকার স্বর্গে বাস করছে। হিন্দু-মুসলমান সবাই মিলে দিল্লির দাসত্ব খান খান করে দেব।

ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বুধবার (৪ ডিসেম্বর) প্রেসক্লাব থেকে পল্টন পর্যন্ত মিছিল-সমাবেশ করে বাংলাদেশ পূজা উদ্‌যাপন ফ্রন্ট। মিছিল-পূর্ব সমাবেশে বক্তৃতা করেন রিজভী।

তিনি বলেন, বিজেপি গোঁড়া হিন্দুত্ববাদকে পুঁজি করে ক্ষমতায় এসেছে, তাই হিংসা ছড়ানো ছাড়া তাদের ক্ষমতায় টিকে থাকার কোনো উপায় নেই। বিজেপি বিদ্বেষের নীতি নিয়ে রাজনীতি করতে চায়।

রিজভী বলেন, মমতা ব্যানার্জি ধর্মনিরপেক্ষতার কথা বললেও ওনার মনে গভীর কট্টরপন্থি হিন্দুত্ববাদ। সাম্প্রদায়িক বিজেপি শাসকগোষ্ঠীর সঙ্গে যোগ দিয়েছেন তিনি।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অভিযোগ করে বলেন, ভারতের মিডিয়া খেয়ে না-খেয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে। শেখ হাসিনার পতন মেনে নিতে না পেরে মোদির মিডিয়া একেক সময় একেক বয়ান তৈরির চেষ্টা করছে বাংলাদেশের বিরুদ্ধে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার লুটের ২৮ লাখ কোটি টাকার ভাগ বিজেপির কোন কোন নেতা কত টাকা পেয়েছে তা-ও বাংলাদেশের মানুষ আনুষ্ঠানিকভাবে বলে দেবে।

অভিযোগ করে রিজভী বলেন, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের পতাকা নামিয়ে ভারতের সাম্প্রদায়িক শাসকগোষ্ঠী করোনার চেয়ে বড় আঘাত করেছে।

বাংলাদেশ সময়: ১৪:৩১:৫২   ৩০৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল ২০২৬ পরীক্ষা-নিরীক্ষার নির্দেশসংসদীয় স্থায়ী কমিটির ২য় বৈঠকে প্রতিবেদন দ্রুত উপস্থাপনের সিদ্ধান্ত
‘গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র তৃতীয় বৈঠক অনুষ্ঠিত
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে ইরানের প্রেসিডেন্ট
এক বছর পিছিয়ে গেল ‘রামায়ণ ২’-এর মুক্তি
জলবায়ু ন্যায়বিচারে নতুন চুক্তির আহ্বান গুতেরেসের
রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানজনক প্রত্যাবাসনই সংকটের স্থায়ী সমাধান : স্বরাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন
জলবায়ু অর্থায়ন যেন ঋণের বোঝা বাড়িয়ে না দেয় : খ‌লিলুর রহমান
রাবিতে ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ