ভারতের শক্তিতে দেশে ফিরতে চায় ফ্যাসিবাদী হাসিনা : জোনায়েদ সাকি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভারতের শক্তিতে দেশে ফিরতে চায় ফ্যাসিবাদী হাসিনা : জোনায়েদ সাকি
শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪



ভারতের শক্তিতে দেশে ফিরতে চায় ফ্যাসিবাদী হাসিনা : জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ভারতের শক্তিতে দেশে ফিরতে চায় ফ্যাসিবাদী হাসিনা।

আজ শুক্রবার বিকেলে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় গণসংহতি আন্দোলন গাজীপুর কমিটির উদ্যোগে উদ্যোগে ‘রাষ্ট্রের গণতান্ত্রিক রুপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা’র দাবিতে এক গণসংলাপে তিনি এ সব কথা বলেন।

গণসংলাপে জোনায়েদ সাকি আরো বলেন, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, বিচার বিভাগসহ রাষ্ট্রের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে গণতান্ত্রিক করে রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার ও রূপান্তর ঘটাতে হবে। যাতে জনগণ, রাষ্ট্র, সমাজ সবক্ষেত্রে গণক্ষমতায়ন হয়, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা হয়।

তিনি গণমাধ্যমের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা এবং সত্যিকারের স্থানীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার আহবান জানিয়ে বলেন, সকল ষড়যন্ত্র ও উসকানি মোকাবেলা করে জনগণের ঐক্যের মধ্য দিয়ে গণ-অভ্যুত্থানের জনআকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। দেশে নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে। জনগণের বৃহত্তর স্বার্থের বাইরে গণসংহতি আন্দোলনের আর কোনো স্বার্থ নেই। গণসংহতি আন্দোলন দেশের জনগণের পক্ষে লড়াই করছে। আমরা বাংলাদেশের মানুষের মর্যাদা, সামাজিক,অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকারসহ জনগণের সার্বিক মুক্তির জন্য সংগ্রাম করছি। দেশের সর্বস্তরের জনগণের যে আত্মত্যাগ, শিক্ষার্থীদের যে আত্মদান তাকে ধরেই বাংলাদেশকে গড়তে হবে। এই রাষ্ট্রের সার্বভৌমত্ব ও জনগণকে রক্ষা করতে ভূমিকা নিতে হবে। ভারতের আধিপত্য আগ্রাসন পুনরায় ফিরতে দেয়া হবে না।

গাজীপুর জেলা আহবায়ক আমজাদ হোসেনের সভাপতিত্বে গণসংলাপে আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদ সদস্য মনির উদ্দীন পাপ্পু, সম্পাদকমন্ডলীর সদস্য দীপক রায়, গাজীপুর জেলা যুগ্ম আহবায়ক লুবনা ইয়াসমিন, কালিয়াকৈর উপজেলার আহ্বায়ক আশরাফুল ইসলাম খোকন, আশুলিয়া থানা সদস্য সচিব নুরুল ইসলাম, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের টাঙ্গাইল জেলা আহ্বায়ক ফাতেমা রহমান বিথি।

বাংলাদেশ সময়: ২৩:৪৭:০৯   ৩০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
নগরকান্দায় মাদক ব্যবসায়ীর নাম প্রকাশের জেরে কলেজ শিক্ষার্থীকে ট্যাটা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ
মধুখালীতে ভাতিজার আঘাতে চাচার মৃত্যুর অভিযোগ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার, আটক ১
একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল
বন্দরে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, স্বর্ণ-রুপা লুট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ