শেখ হাসিনা শুধু বিচারের কাঠগড়ায় দাঁড়াতে দেশে আসবেন: উপদেষ্টা ফরিদা

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেখ হাসিনা শুধু বিচারের কাঠগড়ায় দাঁড়াতে দেশে আসবেন: উপদেষ্টা ফরিদা
শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪



শেখ হাসিনা শুধু বিচারের কাঠগড়ায় দাঁড়াতে দেশে আসবেন: উপদেষ্টা ফরিদা

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শুধু বিচারের কাঠগড়ায় দাঁড়াতে দেশে আসবেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাকক্ষে গণআকাঙ্ক্ষা মঞ্চ আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন উপদেষ্টা।

উপদেষ্টা বলেন,

ভারত জুলাই অভ্যুত্থান ঠেকাতে পারেনি, শেখ হাসিনার পতন ঠেকাতে পারেনি। তাই তাদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। হাসিনা শুধুমাত্র বিচারের কাঠগড়ায় দাঁড়াতে বাংলাদেশে আসবে। এছাড়া তার বাংলাদেশে আসার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, আমরা কাউকে আর ক্ষমতায় দেখতে চাই না, দেশ চালানোর দায়িত্বে দেখতে চাই।

বাজার সিন্ডিকেটের জন্য সবাই কষ্ট পাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, প্রকৃত মৎস্যজীবীদের তালিকা করে তাদের পাশে দাঁড়াবে সরকার। বাজার সিন্ডিকেটের কারণে সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না।

বাংলাদেশ সময়: ১৬:৩৯:২০   ২২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
পরিবেশ সুরক্ষায় নতুন অঙ্গীকার: পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো বৃক্ষমেলা
বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে : বাণিজ্যমন্ত্রী
জুলাই এ দেশের সকল মানুষের অর্জন - সমাজকল্যাণমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, কাস্টম ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রীর সাক্ষাৎ
মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন
সদরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে জনসচেতনতামূলক প্রচারণার উদ্বোধন
গণধর্ষণের তথ্য মেলেনি! আলফাডাঙ্গায় প্রেমের সম্পর্কের জেরে বাড়ি ছাড়ল মাদ্রাসাছাত্রী
টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবি’র সহযোগিতা প্রত্যাশা পানিসম্পদ মন্ত্রীর
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ