আরআরআরকে সিংহাসনচ্যুত করে রাজ্য দখল করল ‘পুষ্পা ২’

প্রথম পাতা » ছবি গ্যালারী » আরআরআরকে সিংহাসনচ্যুত করে রাজ্য দখল করল ‘পুষ্পা ২’
শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪



কোনো উৎসব ছাড়াই ভারতজুড়ে উৎসবের আমেজ এনেছে ‘পুষ্পা ২’। শুধু তাই নয়, ব্লকবাস্টার সব সিনেমা হটিয়ে প্রেক্ষাগৃহে ইতিহাস সৃষ্টি করেছে সিনেমাটি।

সিনে দুনিয়া কাঁপছে পুষ্পা ঝড়ে। ২০২১ সালে প্রথম রুপালি পর্দায় দর্শক মাতায় লাল চন্দন কাঠ চোরাচালানকারী দুর্ধর্ষ এক স্মাগলার। এ চরিত্রে অনবদ্য অভিনয় করেন তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন।

আরআরআরকে সিংহাসনচ্যুত করে রাজ্য দখল করল ‘পুষ্পা ২’

‘পুষ্পা’ নামের সে সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির পরপরই ব্যাপক সাফল্য পায়। তাই আরও বেশি বাজেটে ‘পুষ্পা ২’ নিয়ে হাজির নির্মাতা সুকুমার।

নতুন এ সিক্যুয়ালে‘পুষ্পা: দ্য রাইজ’র গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হয়েছে‘পুষ্পা ২: দ্য রুল’র যাত্রা। যেখানে চকচকে শার্ট, অলংকার আর নেইল পলিশে সজ্জিত পুষ্পা।

রুপালি পর্দায় ধুন্ধুমার ব্যাকগ্রাউন্ড মিউজিক ‘পুষ্পা ২’র অন্যতম আকর্ষণ। কিছু জায়গায় ভিএফএক্স দুর্বল হলেও আল্লুর অসাধারণ অভিনয়ে সেটি খুব একটা নজরে আসেনি দর্শকের। ছোটবেলার মেন্টাল ট্রমাকে বর্তমানের পুষ্পা যেভাবে ধারণ করেছেন, তাতেই বুঁদ সিনেপ্রেমীরা।

পুষ্পার লম্বা শুটিং শিডিউলে আল্লুকে সবচেয়ে বেশি কষ্ট করতে হয়েছে নারীর গেটআপ নিতে। তার অর্ধ-নারী সাজের সেই দৃশ্যটিই সবচেয়ে বেশি প্রশংসা পাচ্ছে দর্শকের।

প্রেক্ষাগৃহে মুক্তির পর প্রথম দিনেই ভারতীয় সিনেমার ইতিহাস বদলে দিয়েছে ‘পুষ্পা ২’। যদিও শুরুতে পাইরেটেড কপি ফাঁস হলে একটু বিপাকে পড়ে সিনেমাটি।

তবে তা দ্রুতই কাটিয়ে উঠেছে সিনেমাটি। বক্স অফিস রিপোর্ট বলছে, শুধু ভারত থেকেই সিনেমাটির আয় ১৭৫ কোটি রুপি। এছাড়াও বিশ্বব্যাপী ২৮২ কোটি রুপির বেশি আয় করেছে সিনেমাটি। এতে করে রাজামৌলির মহাকাব্যিক আরআরআরকে সিংহাসনচ্যুত করে রাজ্য দখল করেছে ‘পুষ্পা ২’।

বাংলাদেশ সময়: ১৬:৪৩:৩২   ২১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
পরিবেশ সুরক্ষায় নতুন অঙ্গীকার: পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো বৃক্ষমেলা
বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে : বাণিজ্যমন্ত্রী
জুলাই এ দেশের সকল মানুষের অর্জন - সমাজকল্যাণমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, কাস্টম ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রীর সাক্ষাৎ
মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন
সদরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে জনসচেতনতামূলক প্রচারণার উদ্বোধন
গণধর্ষণের তথ্য মেলেনি! আলফাডাঙ্গায় প্রেমের সম্পর্কের জেরে বাড়ি ছাড়ল মাদ্রাসাছাত্রী
টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবি’র সহযোগিতা প্রত্যাশা পানিসম্পদ মন্ত্রীর
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ