সিরিয়ায় আসাদ সরকারের পতন নিয়ে কী বললেন ট্রাম্প?

প্রথম পাতা » আন্তর্জাতিক » সিরিয়ায় আসাদ সরকারের পতন নিয়ে কী বললেন ট্রাম্প?
রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪



সিরিয়ায় আসাদ সরকারের পতন নিয়ে কী বললেন ট্রাম্প?

বিদ্রোহীদের হাতে সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতন হয়েছে, যা নিয়ে শোরগোল পড়ে গেছে গোটা বিশ্বে। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বলেছেন, বাশার আল-আসাদ রাশিয়ার সমর্থন হারিয়ে তার দেশ থেকে পালিয়ে গেছেন। খবর আলজাজিরার।

নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন,

আসাদ চলে গেছেন। তার রক্ষক, রাশিয়া, ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে তাকে আর রক্ষা করতে আগ্রহী ছিল না।

এর আগে, সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম (এইচটিএস) তাদের টেলিগ্রামে বলেছে, ‘একটি অন্ধকার যুগের সমাপ্তি হয়েছে এবং একটি নতুন যুগের সূচনা হয়েছে। স্বৈরাচার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ পালিয়েছেন। সিরিয়া মুক্ত হয়েছে।’

এইচটিএস আরও বলেছে, এখন একটি ‘নতুন সিরিয়া’ গড়ে তোলা হবে যেখানে ‘সবাই শান্তিতে বসবাস করবে এবং ন্যায়বিচারের জয় হবে।’

রয়টার্সের প্রতিবেদন মতে, রোববার (৮ ডিসেম্বর) সকালে রাজধানী দামেস্কে প্রবেশ করতে শুরু করেন বিদ্রোহীরা। এর মধ্যে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাজধানী দামেস্ক ছেড়ে পালান। রোববার (৮ ডিসেম্বর) সকালে সিনিয়র দুই সেনা কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বাশার আল-আসাদ দামেস্ক ছাড়লেও কোথায় গেছেন, সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, একটি ব্যক্তিগত বিমান দামেস্ক বিমানবন্দর ছেড়ে গেছে। বিমানটিতে সম্ভবত আসাদ রয়েছেন। বিমানটি ছাড়ার সময় সেখানে সরকারি সেনা উপস্থিত ছিল।

বাংলাদেশ সময়: ১৫:৪৮:৩৩   ১৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


নিরাপত্তা খাতে রাশিয়া-উত্তর কোরিয়ার সমঝোতা
ইরান থেকে ইউরেনিয়াম অপসারণ ‘দীর্ঘ ও কঠিন’ প্রক্রিয়া: ট্রাম্প
ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে: বেলারুশের প্রেসিডেন্ট
আজ ইরানের সঙ্গে চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের
পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার পরিকল্পনা নেই ইরানের
জাপানে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
ইরান ‘শান্তিপ্রিয়’, দেশটি শুধু আত্মরক্ষা করছে : ইরানের প্রেসিডেন্ট
১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে : রণধীর জয়সওয়াল
ইসরাইল-লেবানন যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ