দাবাড়ু রানী হামিদ পেলেন বেগম রোকেয়া পদক

প্রথম পাতা » ছবি গ্যালারী » দাবাড়ু রানী হামিদ পেলেন বেগম রোকেয়া পদক
সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪



দাবাড়ু রানী হামিদ পেলেন বেগম রোকেয়া পদক

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বেগম রোকেয়া পদক প্রদান করে থাকে। এবছর জাতীয় ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই পদক পেয়েছেন কিংবদন্তি দাবাড়ু ও ‘দাবার রানি’ খ্যাত রানী হামিদ।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে বেগম রোকেয়া পদক দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বর্ষীয়ান দাবাড়ু রানী হামিদের অনুপস্থিতিতে তার ছেলে জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ এই পদক গ্রহণ করেন।

সমাজ, নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য চার জন বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক-২০২৪ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রধান উপদেষ্টা বলেছেন, বেগম রোকেয়ার স্মৃতিকে ধারণ করে তাকে সম্মানিত করতে পেরে আমরা গর্বিত।

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৪তম জন্ম ও ৯২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।

বাংলাদেশ সময়: ১৬:০৫:১৮   ২৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
প্রিপেইড মিটারের স্থায়ী সমাধানে সংসদে কথা বলবো: কালাম
শিক্ষার্থীদের সন্ধ্যায় বাইরে না রেখে পড়তে বসানোর আহ্বান এমপি মান্নানের
১৮ বছরের ফ্যাসিবাদ সংকট তৈরি করে গেছে: মুক্তিযুদ্ধ মন্ত্রী
স্বল্প-কার্বন ভবিষ্যৎ গঠনে দীর্ঘমেয়াদি জ্বালানি পরিকল্পনার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর
খেলাধুলাকে পেশা হিসেবে স্বীকৃতি এবং ৪র্থ শ্রেণি থেকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে মৃত্তিকা ট্রেড সেন্টার গড়ে তুলতে হবে : পার্বত্য মন্ত্রী
নতুন দিগন্তের পথে বিদ্যাধর মসজিদুল আকসা, উদ্বোধন করলেন এমপি ইলিয়াস মোল্লা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ