সীমান্তে সোয়া কোটি টাকার স্বর্ণ ফেলে পালাল পাচারকারী

প্রথম পাতা » খুলনা » সীমান্তে সোয়া কোটি টাকার স্বর্ণ ফেলে পালাল পাচারকারী
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪



সীমান্তে সোয়া কোটি টাকার স্বর্ণ ফেলে পালাল পাচারকারী

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তবর্তী এলাকা থেকে এক কেজি ১৬৪ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ওই স্বর্ণের বারের বাজার মূল্য এক কোটি ২৮ লাখ টাকা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে দামুড়হুদা নাস্তিপুর গ্রাম থেকে ওই স্বর্ণের বার উদ্ধার করা হয়। তবে এ সময় পাচারকারীরা পালিয়ে যান।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বারাদী বিওপির একটি টহল দল নাস্তিপুর গ্রামের একটি আম বাগানে অবস্থান নেয়। এ সময় এক ব্যক্তি ব্যাগ হাতে সীমান্ত এলাকার দিকে যাচ্ছিলেন। বিজিবি টহল দল ওই ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তিনি হাতে থাকা ওই ব্যাগ ফেলে পালিয়ে যান।

পরে ব্যাগের ভেতর থেকে খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় দুটি পোটলা উদ্ধার করা হয়। সেখানে ১০টি স্বর্ণের বার পাওয়া যায়; যার ওজন এক কেজি ১৬৪ গ্রাম।

এ ঘটনায় দর্শনা থানায় বারাদী বিওপির হাবিলদার খন্দকার ওবাইদুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। উদ্ধার স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা রাখা হয়েছে বলে জানান ওই বিজিবি পরিচালক।

বাংলাদেশ সময়: ১৬:২৪:২৫   ৩৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী
ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ