কর ছাড়ের সুবিধা প্রসঙ্গে যা বললেন অর্থ উপদেষ্টা

প্রথম পাতা » অর্থনীতি » কর ছাড়ের সুবিধা প্রসঙ্গে যা বললেন অর্থ উপদেষ্টা
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪



কর ছাড়ের সুবিধা প্রসঙ্গে যা বললেন অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, স্বাধীনতার পর থেকে কর ছাড়ের যে সুবিধা দেওয়া হয়েছে, তা আর দেওয়ার পক্ষে নয় সরকার। এ মানসিকতা থেকে আমাদের বের হওয়া দরকার।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় ভ্যাট আদায়ে পিছিয়ে পড়ার জন্য সব পক্ষের মানসিকতাকে দায়ী করে সালেহউদ্দিন আহমেদ বলেন, ভ্যাট-ট্যাক্স না দিলে সামাজিক সুবিধা থেকে বঞ্চিত হন নাগরিকরা। তাই যায় যার অবস্থান থেকে সবার ভ্যাট-ট্যাক্স দেওয়া উচিত।

অর্থ উপদেষ্টা বলেন, ৫০ বছর ধরে বহু শিল্প শারীরিক দিক থেকে বড় হয়ে গেছে। কিন্তু তারা নিজেদেরকে এখনও বড় ভাবতে পারে না, শিশু মনে করে। তাদের নাম আর বললাম না।

তিনি বলেন, ২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে বেরিয়ে আসবে, যাকে বলে এলডিসি উত্তরণ হবে। তাই কর ছাড়ের এসব সুবিধা থেকে বেরিয়ে আসতে হবে, নিজেদের প্রতিযোগিতামূলক করে তুলতে হবে।

এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক আব্দুল হক, এনবিআর সদস্য (মূসক নীতি) মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:২১:২৩   ৪০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


স্বর্ণ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে সরকারের নীতিগত সহযোগিতার প্রশংসা বাজুসের
ইরানের হামলার পর তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে
এ অর্থবছরে ৬৩.৪ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা
বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবায়নের ওপর - অর্থমন্ত্রী
সমুদ্রে আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর জন্য নির্দেশনামূলক নীতিমালা অনুমোদন বিমসটেকের
এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
সন্দেহজনক আর্থিক লেনদেনের রিপোর্ট ৭৪ শতাংশ বেড়েছে, ব্যাংকিং খাতের ৯৫ শতাংশ
আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী
আরোপিত ৫ শতাংশ কর হ্রাস উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন ঘটাবে : ইউজিসি চেয়ারম্যান
বাংলাদেশে এখনই ব্যবসা ও বিনিয়োগের উপযুক্ত সময় : ইতালির রাষ্ট্রদূত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ