নারায়ণগঞ্জে কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িতে হামলা : গ্রেফতার ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িতে হামলা : গ্রেফতার ২
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪



নারায়ণগঞ্জে কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িতে হামলা : গ্রেফতার ২

জেলার সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িতে হামলা ও ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আবদুল বারী। এর আগে সোমবার দিবাগত রাতে সোনারগাঁ উপজেলার আষাড়িয়ার চর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার পিরোজপুর এলাকার বাসিন্দা বিল্লাল হোসেন (২৫) ও পাশের গ্রামের বাসিন্দা মোবারক হোসেন (৫০)।

ওসি বলেন, এ ঘটনার চব্বিশ ঘণ্টার মধ্যেই আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত অভিযোগে বিল্লাল ও মোবারক নামে দুইজনকে গ্রেফতার করেছি। তারা স্থানীয় পেশাদার ছিলতাইকারী। তাদের দুজনের নামেই একাধিক ছিনতাই মামলা রয়েছে। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি। তাদের কাছ থেকে ঘটনার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

এর আগে গত রোববার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মোগড়াপাড়া এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ৮ সমন্বয়ক। মুখোশধারী দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তাদের গাড়ি রোধ করে চাপাতি দিয়ে কুপিয়ে মাইক্রোবাসের জানালার কাঁচ ভেঙে দেয়। গাড়ির ভেতরে থাকা সমন্বয়কদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ সহ মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এ সময় ছিনতাইকারীদের হামলায় কয়েকজন সমন্বয়কারী আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭:৪৮:৫১   ৫১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে ৫১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সালথায় ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ