পরিবেশ সুরক্ষায় ৪০ শতাংশ অক্সিজেন পাওয়া যায় পার্বত্য ৩ জেলা থেকে : পার্বত্য উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » পরিবেশ সুরক্ষায় ৪০ শতাংশ অক্সিজেন পাওয়া যায় পার্বত্য ৩ জেলা থেকে : পার্বত্য উপদেষ্টা
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪



পরিবেশ সুরক্ষায় ৪০ শতাংশ অক্সিজেন পাওয়া যায় পার্বত্য ৩ জেলা থেকে : পার্বত্য উপদেষ্টা

পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পরিবেশ সুরক্ষায় ৪০ শতাংশ অক্সিজেন পাওয়া যায় পার্বত্য চট্টগ্রামের তিন জেলা থেকে। এর মধ্যে আমাদের খাদ্য পাওয়া যায় ২২ শতাংশ গাছপালা থেকে। বাকি ৭৮ ভাগ গাছপালা পরিবেশের ভারসাম্য রক্ষা করে।

আজ বুধবার রাজধানীর বেইলী রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স সেমিনার হলে আন্তর্জাতিক পর্বত দিবস-২০২৪ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা এ কথা বলেন।

পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে, নিজেদের গুণগত মান, দক্ষতা ও ক্ষমতায়ন বাড়ানোসহ উদ্ভাবনী শক্তিতে পারদর্শী হওয়ার জন্য পার্বত্যবাসীর প্রতি তিনি আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বাঁশ খুবই কার্যকরী উপাদান। বাঁশকে কৃষিজ সম্পদ হিসেবে স্বীকৃতি দেওয়া যায় কি না তা দেখা উচিত।

তিনি বলেন, কাপ্তাই লেকের পানি সংরক্ষণ ও ব্যবহারে আমাদের আরও যত্নশীল হতে হবে। নদী-নালার পানি সঠিক পদ্ধতিতে ধরে রাখা ও ব্যবহারে আরও উদ্ভাবনী প্রক্রিয়া বের করা দরকার। আমাদেরকে পরিবেশ রক্ষায় খুব বেশি সচেতন হতে হবে।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম শামিমুল হক ছিদ্দিকীর সভাপতিত্বে আন্তর্জাতিক পার্বত্য দিবসের উপর বক্তব্য রাখেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন সম্পর্কিত টাস্কফোর্স চেয়ারম্যান (সিনিয়র সচিব পদমর্যাদা) সুদত্ত চাকমা, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

বাংলাদেশ সময়: ২০:৫৬:২৩   ৩২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে লিগ শুরু করল ম্যানচেস্টার সিটি
চব্বিশের ছাত্র-জনতার আন্দোলন ছিল চূড়ান্ত যুদ্ধের মহড়া : জামায়াত আমীর
বছর ঘুরে আবার আসছে বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
তহুরার হ্যাটট্রিকে সান্ত্বনার জয় রাজশাহী স্টার্সের
ডায়ালাইসিসের জন্য সিরিয়ালের অপেক্ষা করতে হবে না রোগীদের: স্বাস্থ্যমন্ত্রী
নিজেদের সুবিধায় ৭২-এর সংবিধান বাতিলের দাবি করেছে জামায়াত : রাশেদ খাঁন
অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ করতে না পারে, তা নিশ্চিত করা হবে - গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী
রাষ্ট্র মেরামতের রূপরেখা দিয়েছেন প্রধানমন্ত্রী : ধর্ম প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ