সোয়া ৭ ঘণ্টা পর তিন নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোয়া ৭ ঘণ্টা পর তিন নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪



সোয়া ৭ ঘণ্টা পর তিন নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে সোয়া ৭ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সোয়া ১০টার দিকে ওই তিন রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এর আগে বুধবার (১১ ডিসেম্বর) রাত ৩টা থেকে ওই তিন রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়। এতে দুর্ভোগে পড়েন যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা।

ঘাট কর্তৃপক্ষ জানায়, ঘন কুয়াশার কারণে বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা থেকেই তিনটি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত ৩টার দিকে কুয়াশার মাত্রা তীব্র থেকে তীব্র আকার ধারণ করতে থাকে। এতে ফেরি চলাচলের চ্যানেলের বিকনবাতি ও মার্কিং পয়েন্ট কিছুই দেখা যাচ্ছিল না। তাই দুর্ঘটনা এড়াতে তিনটি নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে মাঝ নদীতে ছোট-বড় ৪টি ফেরি আটকে পড়ে।

পরে কুয়াশা কেটে গেলে বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে তিনটি রুটেই ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তীব্র কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ফরি চলাচল বন্ধ রাখা হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার মাত্রা কমে গেলে সকাল সোয়া ১০টার দিকে এ নৌরুটে ফের ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ সময়: ১১:৫৫:১৮   ৩০২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
ফ্যামিলি কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা থাকবে না: মামুন মাহমুদ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ারের সৌজন্য সাক্ষাৎ
পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং
বাড়িতে হামলা করে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম
নুসরাতের বাড়িতে পেট্রোলবোমার আলামত নেই, শর্টসার্কিট হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
‘সরকারের কাছে কোনো জবাব প্রত্যাশা করি না’: সংসদে নাহিদ ইসলাম
উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৬ বাংলাদেশি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ