নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে: ড. মোশাররফ

প্রথম পাতা » চট্টগ্রাম » নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে: ড. মোশাররফ
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫



নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে: ড. মোশাররফ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র সবাইকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।

আজ রোববার দাউদকান্দি উপজেলা সদরের শহীদ রিফাত পার্ক এলাকায় প্রাক নির্বাচনী গণ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে স্বাধীনভাবে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারেনি। তারা এখন মুখিয়ে আছে ভোট দেয়ার জন্য। কিন্তু সেই ভোট নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ দাউদকান্দি মেঘনা আসনে বিএনপি’র প্রার্থী ড. মোশাররফ হোসেন বলেন, জনগণ প্রত্যাশা করছে নিজের হাতে ভোট দিয়ে জনপ্রতিনিধিত্ব নির্বাচন করার। আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সে সরকার হবে জনগণের সরকার, যিনি এমপি নির্বাচিত হবেন তিনি হবেন জনগণের এমপি।

পিআরে গেলে যারা এমপি হবেন তারা দলের এমপি হবেন, জনগণের এমপি হবেন না উল্লেখ করে ড. মোশাররফ বলেন, পিআরের মত নানা উসিলা ধরে নির্বাচন বানচাল ও বিলম্বিত করার জন্য নানা রকমের ষড়যন্ত্র চলছে। যে কোন ষড়যন্ত্রকে মোকাবেলা করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ইতিমধ্যে সরকার গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একদিনে করার জন্য ঘোষণা করেছেন। এটা কিন্তু আমাদেরও দাবি ছিল এবং বিএনপি সেটাকে সমর্থন করে।

বাংলাদেশ সময়: ২৩:০১:৫৭   ১৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ