ফের ওয়ার্ল্ড ওভারিয়ান ক্যানসার কোয়ালিশনের পরিচালক আদেল

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফের ওয়ার্ল্ড ওভারিয়ান ক্যানসার কোয়ালিশনের পরিচালক আদেল
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪



ফের ওয়ার্ল্ড ওভারিয়ান ক্যানসার কোয়ালিশনের পরিচালক আদেল

সাংবাদিক ও যোগাযোগ বিশেষজ্ঞ রাফে সাদনান আদেলকে ওয়ার্ল্ড ওভারিয়ান ক্যানসার কোয়ালিশনের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে আবারও মনোনীত করা হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) থেকে আগামী তিন বছরের জন্য তিনি বৈশ্বিক এই জোটে থাকছেন তিনি। বোর্ডের পাশাপাশি আদেল নমিনেশন কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করবেন।

রাফে সাদনান আদেল ২০১৪ সালে তার ক্যানসার আক্রান্ত মাকে হারান এবং একই বছর ক্যানসারবিষয়ক প্রথম বাংলা ওয়েবসাইট ক্যানসারবিডি ডট নেট (cancerbd.net) প্রতিষ্ঠা করেন। শুরু থেকেই সাইটটি বাংলা ভাষায় ক্যানসার সচেতনতা সংক্রান্ত বিভিন্ন তথ্য সরবরাহ করে আসছে।

এছাড়া ক্যানসারবিডি ডট নেটের উদ্যোগে ক্যানসার সচেতনতায় বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সেমিনার, সিম্পোজিয়াম, ওয়েবিনার, মিডিয়া ও সামাজিকযোগাযোগ মাধ্যমে ক্যাম্পেইন আয়োজন করা হয়ে থাকে। বৈশ্বিক মহামারী করোনায় সংগঠনটির উদ্যোগে ক্যানসার আক্রান্তদের খাদ্য সহায়তা দেয়া হয়েছে কয়েক দফায়।

ক্যানসার সচেতনতায় অনবদ্য অবদান রাখায় আদেলকে বেছে নেয়া হয়েছে উল্লেখ করে ওয়ার্ল্ড ওভারিয়ান ক্যানসার কোয়ালিশন পরিচালনা পর্ষদের প্রধান রবিন কহেন বলেন, ‘আমরা সম্মানিত যে ওভারিয়ান ক্যানসারে আক্রান্ত প্রতিটি নারী যেখানেই থাকুন না কেন, তাদের বেঁচে থাকার সর্বোত্তম সুযোগ এবং জীবনের সেরা মান নিশ্চিতে আমাদের যে লক্ষ্য তা বাস্তবায়নে আরও তিন বছরের জন্য আমরা সেখানে আদেলকে পাচ্ছি।’

এ সময় আদেলকে পরিচালক হিসেবে আমন্ত্রণ জানিয়ে ওয়ার্ল্ড ওভারিয়ান ক্যানসার কোয়ালিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্লারা ম্যাকেই বলেন, ‘মা’কে ওভারিয়ান ক্যানসারে হারানোর কারণে আক্রান্ত রোগীদের জন্য আদেলের মাঝে বিদ্যমান সহানুভূতি ও সহমর্মিতার মনোভাব সত্যি অনন্য। সেইসঙ্গে তার দুর্দান্ত যোগাযোগ দক্ষতা ওয়ার্ল্ড ওভারিয়ান ক্যানসার কোয়ালিশনকে আরও শক্তিশালী করবে বলে মনে করি।’

রাফে সাদনান আদেল বলেন, ‘মনে প্রাণে বিশ্বাস করি, ঐক্যবদ্ধ হয়ে সমন্বিত ও সুপরিকল্পিতভাবে কাজ করতে পারলে এমন একদিন আসবে যেদিন বিশ্বের কোনো নারী আর ওভারিয়ান ক্যানসারে মারা যাবেন না। সেদিন বেশি দূরে নয়। আসুন ক্যানসারকে জানি, নিশ্চিন্তে বাঁচি।’

বাংলাদেশ সময়: ১৪:৫৯:০৮   ২৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন জাইকার বৈশ্বিক প্রেসিডেন্ট
ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী
অস্ট্রেলিয়াকে টাই ব্রেকারে হারিয়ে শেষ ষোলতে মিশর
ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ
পরিবেশ রক্ষায় নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিচ্ছে সরকার : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারের আহ্বান মার্কিন রাষ্ট্রদূতের
ফরিদপুরে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কৃষিকে সমৃদ্ধ করছে সরকার: সফিকুর রহমান কিরণ এমপি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ