জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাসে কাজ করবে ব্র্যাক ও ডেনমার্ক

প্রথম পাতা » ছবি গ্যালারী » জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাসে কাজ করবে ব্র্যাক ও ডেনমার্ক
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪



জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাসে কাজ করবে ব্র্যাক ও ডেনমার্ক

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে স্থানীয় জনগোষ্ঠীর জন্য জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাসে কাজ করবে বেসরকারি সংস্থা ব্র্যাক এবং ঢাকাস্থ ডেনমার্ক দূতাবাস ।

কৃষি ও পানি ব্যবস্থাপনার মাধ্যমে সমন্বিত উদ্যোগে প্রকল্পটি ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত চলবে।

আজ ঢাকাস্থ ডেনমর্ক দূতাবাসে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এবং ড্যানিশ দূতাবাসের মধ্যে এ সংক্রান্ত ‘রেইন ফর লাইফ’ শীর্ষক নতুন কর্মসূচি চালুর বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার এবং ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ আনুষ্ঠানিকভাবে এ চুক্তিতে স্বাক্ষর করেন।

প্রকল্পের মোট তহবিল প্রায় ৬৪ কোটি টাকা (৩৮ মিলিয়ন ড্যানিশ ক্রোনার)। ডেনমার্ক সরকার কর্তৃক ২০২২-২০২৮ সালের কৌশলগত কাঠামোর আওতায় পরিচালিত এ প্রকল্প জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবেলার পাশাপাশি পরিবেশগত ভারসাম্য রক্ষায় সহায়ক হবে।

বাংলাদেশ সময়: ২২:১০:৫৫   ৩৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম কার্গো জাহাজ
জামালপুরে যৌথ টাস্কফোর্সের অভিযান, যৌনপল্লী থেকে মাদক উদ্ধার, কারাদণ্ড ২
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ