ফতুল্লা থেকে অপহৃত ২ ভাই বরিশালে উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লা থেকে অপহৃত ২ ভাই বরিশালে উদ্ধার
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪



ফতুল্লা থেকে অপহৃত ২ ভাই বরিশালে উদ্ধার

ফতুল্লায় অপহরণের তিন দিন পর দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বরিশাল জেলার হিজলা থানাধীন ডিক্রিরচর এলাকা থেকে শিশুদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া শিশুরা হলেন ফতুল্লার পশ্চিম লামাপাড়ার বাসিন্দা আ. কাদিরের ছেলে নাঈম (৭) ও নাবিল (৩)।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান পিবিআই নারায়ণগঞ্জ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৮ ডিসেম্বর দুপুরে পশ্চিম লামাপাড়া খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে খেলাধুলা করতে গিয়ে ঘরে ফিরেনি নাঈম ও নাবিল। পরে অজ্ঞাত ব্যক্তির মোবাইল নাম্বার দিয়ে পিতা আ. কাদিরের কাছে শিশুদের ছেড়ে দিতে ৩ লাখ টাকা দাবি করা হয়। পরে থানায় লিখিতভাবে অভিযোগ জানালে পিবিআই বরিশাল থেকে ওই দুই শিশুকে উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যায়।

ভিকটিমদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, অজ্ঞাতনামা মহিলা এবং পুরুষ আসামিরা ফতুল্লার লামাপাড়া খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম থেকে খেলাধুলা করার সময় কৌশলে ভিকটিমদ্বয়কে অপহরণ করে নিয়ে যায় এবং মুক্তিপণ দাবি করে।

বাংলাদেশ সময়: ২৩:১৩:৩১   ৫৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ